1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
বঙ্গভবনে রাষ্ট্রপতিকে ফরিদপুর জেলা পরিষদের ফুলেল শুভেচ্ছা বোয়ালমারীতে প্রাথমিক বিদ্যালয়ের এতিম শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ ফরিদপুরে হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ ফরিদপুরের সিভিল সার্জন পদে ডা. মঞ্জুর এলাহীর বদলি ও ‌পদায়ন আদেশ ‌ বাতিল ফরিদপুরে কৃষকদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে সিভিল সার্জন পদে সদ্য নিয়োগ পাওয়া ডা. এস এম মঞ্জুরকে প্রতিহতে অবস্থান কর্মসূচ আড়াই মাসের ব্যবধানে আলফাডাঙ্গায় একই গ্রামে কুপিয়ে হত্যা মধুখালীতে ৬ টুকরো অজ্ঞাত বস্তাবন্দি লাশ উদ্ধার ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান।
শিরোনাম :

ফরিদপুরে আধুনিক আইসিইউ এর উদ্ভোধন ও এমবিবিএস এর ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

  • Update Time : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ৪৪৭ Time View

ফরিদপুরে আধুনিক আইসিইউ এর উদ্ভোধন ও এমবিবিএস এর ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

শহর প্রতিনিধি:

ফরিদপুর ডায়াবেটিক এসোসিয়েশন মেডিকেল কলেজের এমবিবিএস কোর্সের ১৫ তম
ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম ‌ ও উন্নত চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে
ফরিদপুর ডায়াবেটিক এসোসিয়েশন মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ ইউনিটে আট
শয্যার আইসিইউ এর শুভ উদ্ভোধন হয়েছে।

আজ ৫জুন বুধবার সকাল ১১ টায় এমবিবিএস কোর্সের ১৫ তম ব্যাচের ওরিয়েন্টেশন
প্রোগ্রাম উপলক্ষে ফরিদপুর ডায়াবেটিক এসোসিয়েশন মেডিকেল কলেজ হাসপাতালের
৩য় তলার লেকচার হলে ফরিদপুর ডায়াবেটিক সমিতির সভাপতি মীর নাসির হোসেন এর
সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন জাতীয় অধ্যাপক ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি ডাঃ এ.কে.
আজাদ খান, বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের
সহ-সভাপতি শহিদুল হাসান, শেখ আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক ডাক্তার আ স ম
জাহাঙ্গীর চৌধুরী টিটু, যুগ্নু সম্পাদক ‌ শাহ মোহাম্মদ ইশতিয়াক আরিফ ,
খন্দকার মফিজুর রহমান জামাল , আহমেদ কামাল, চিত্তরঞ্জন ঘোষ, আতিয়ার
রহমান কাজী গোলাম মহিউদ্দিন সাহেব সরোয়ার, আসমা বারী আমিনুর রহমান ফরিদ,
প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর ডাক্তার মোহাম্মদ জহিরুল ইসলাম মিয়া,
হাসপাতালের পরিচালক ডাক্তার মোঃ মোসলেম উদ্দিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফরিদপুর ডায়াবেটিক এসোসিয়েশন মেডিকেল কলেজ
হাসপাতালের বিভিন্ন বিভাগের অধ্যাপক, সহকারী ও সহযোগী অধ্যাপক সহ
এমবিবিএস ১৫তম ব্যচের নবাগত ছাত্র-ছাত্রীবৃন্দ ও তাদের অভিভাবকগন।

ওরিয়েন্টেশন প্রোগ্রাম শেষে ফরিদপুর ডায়াবেটিক সমিতি পরিচালিত ফরিদপুর
ডায়াবেটিক এসোসিয়েশন মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ ইউনিটের (হার্ট
ফাউন্ডেশন) তৃতীয় তলায়‌ ৮ শয্যা বিশিষ্ট আই সি ইউ এর উদ্বোধন করেন
জাতীয় অধ্যাপক ‌ ডাঃ এ.কে. আজাদ খান। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত
ছিলেন ফরিদপুর ডায়াবেটিক সমিতির সভাপতি মীর নাসির হোসেন, ফরিদপুরের
সিভিল সার্জন ডাক্তার মোঃ সিদ্দিকুর রহমান সহ আরও উপস্থিত ছিলেন ফরিদপুর
ডায়াবেটিক সমিতির কার্যনির্বাহী সদস্য অধ্যাপক মোহাম্মদ শাহজাহান,
বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সহকারী পরিচালক জনাব মোঃ মজিবুর রহমান সহ
ওরিয়েন্টেশন প্রোগ্রামে উপস্থিত সকল কর্মকর্তাবৃন্দ।

আধুনিক মানের উন্নত সেবা প্রদানে ফরিদপুর ডায়াবেটিক সমিতি আরও একধাপ
এগিয়ে গেল বলে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিতিগন মত প্রকাশ করেন। সেই সাথে
ফরিদপুর ও এর আশেপাশের জনগন সুলভ মূল্যে উন্নত আইসিইউ সেবা পাবার দ্বার
উন্মোচিত হল বলে সবার অভিমত।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati