1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফরিদপুরে কৌশিক সাহা জিতু হ*ত্যা*র বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ফরিদপুরে সমকামিতার অভিযোগে দুই নারীকে আটক করে থানায় হস্তান্তর চরভদ্রাসনে আইনশৃঙ্খলা সভায় সার সংকটক বড় সমস্যা বলে দাবি । মাদক নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ ফরিদপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বোয়ালমারীতে ঐতিহ্যের টানে দাদুড়িয়া বিলে পলো উৎসব, মাছ না পেয়ে হতাশ শিকারিরা মধুখালীতে পানির গর্তে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু বাবার শেষ ইচ্ছা পূরণ করতে দিলো না সন্তান! যুদ্ধাহত মুক্তিযোদ্ধার দাফন নিয়ে ভাইবোনদের বিরোধ
শিরোনাম :

ফরিদপুরে টিকটক করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

  • Update Time : বুধবার, ১২ জুন, ২০২৪
  • ৫১৯ Time View

ফরিদপুরে টিকটক করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

শহর প্রতিনিধি:

ফরিদপুরে টিকটক করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে লাবিব (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১১ জুন) সন্ধ্যা ৭টার দিকে ফরিদপুর সদরের গেরদা ইউনিয়নের বাখুন্ডার জামতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

লাবিব ফরিদপুর শহরের দক্ষিণ টেপাখোলার বাসিন্দা মো. লিটনের একমাত্র ছেলে। লাবিব চলতি বছর ফরিদপুর জিলা স্কুল থেকে এসএসসি পাস করেছেন।

ফরিদপুর পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ আলাওয়াল হোসেন জানান, দুটি মোটরসাইকেল নিয়ে লাবিবসহ চার বন্ধু বাখুন্ডার জামতলায় গিয়ে রেললাইনের ওপর টিকটক করছিলেন। এ সময় ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি চলে এলে লাবিবের তিন বন্ধু দ্রুত সরে যেতে পারলেও লাবিব ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

ফরিদপুর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম বলেন, ঘটনাস্থলে এসে এলাকাবাসীর কাছ থেকে আমরা জেনেছি ওই তরুণ টিকটক করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। এ ব্যাপারে আইনি ব্যবস্থা রাজবাড়ী রেলওয়ে পুলিশ গ্রহণ করবে।

ঘটনার সত্যতা নিশ্চিত রাজবাড়ী রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমনাথ বসু বলেন, ঘটনার সময় বেনাপোল এক্সপ্রেস নামে ট্রেনটি ঢাকা যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। এ ব্যাপারে যাবতীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati