1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
মধুখালীতে বাক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণ করা হয়েছে ফরিদপুরে ডিবি পুলিশের হেফাজতে যুবকের মৃত্যুর অভিযোগ গাইবান্ধায় শ্রীরামচন্দ্রের মূর্তি নির্মাণে বাধা ও অবমাননার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ দলিল লেখক সমিতির বিভাগীয় ও জেলা সম্মেলন অনুষ্ঠিত ফরিদপুর জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত নায়াব ইউসুফ আহমেদ এমপি ফরিদপুরে কৃষক পরিবারকে মাদক কারবারী সাঁজানোর চেষ্টার প্রতিবাদ ফরিদপুরের আগুনে ৪ টি দোকান পুড়ে ছাই ভেন্নাতলা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ দোকান ভস্মীভূত, একজন নিহত কানাইপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত ফরিদপুরে শুরু হয়েছে ‌ তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা।
শিরোনাম :

বোয়ালমারী পৌরসভায় শত কোটি টাকার বাজেট ঘোষণা

  • Update Time : সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ৫৭৭ Time View

বোয়ালমারী পৌরসভায় শত কোটি টাকার বাজেট ঘোষণা

বোয়ালমারী প্রতিনিধি :

বোয়ালমারী পৌরসভার ২০২৪-২৫ অর্থবছরে প্রায় শত কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার (২৪ জুন) বেলা ২টার দিকে পৌরসভার সম্মেলন কক্ষে এ বাজেট ঘোষণা করেন পৌর মেয়র মো. সেলিম রেজা লিপন মিয়া। এ সময় তিনি ২০২৪-২৫ অর্থ বছরের প্রস্তাবিত ৯২ কোটি ২৫ লাখ ৯২ হাজার ৩৭ টাকার বাজেট তুলে ধরেন। রাজস্ব খাত থেকে ৬ কোটি ৫৮ লাখ ১৫ হাজার, উন্নয়ন খাত থেকে ৩ কোটি ৬৬ লাখ ৫০ হাজার, প্রকল্প খাত থেকে আয় ৭৭ কোটি ৫০ লাখ ৪০ হাজার ও মূলধন থেকে আয় ধরা হয়েছে ৬ কোটি ৫৮ লাখ ৬ হাজার ৫১ টাকা আসবে বলে তিনি বাজেট ঘোষণায় উল্লেখ করেন।
পৌর মেয়র সেলিম রেজা পৌরসভার উন্নয়নে দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনাসহ নাগরিক সেবা নিশ্চিতে সকলকে উন্মুক্ত পরামর্শ দিতে আহ্বান করেন তিনি। পৌর বাজার যানজট রোধে ও যে সব সড়ক প্রশস্তকরনের কাজ চলছে তা থেকে সুবিধা পেতে ব্যবসা প্রতিষ্ঠানের যদি কোন অংশ বর্ধিতাংশে পড়ে তা সরিয়ে নিতে ব্যবসায়ীদের সচেষ্টতা প্রত্যাশা করেন। তিনি বলেন, রাস্তা প্রশস্তকরণের সাথে ড্রেনেজ ও রোড লাইটিং ছাড়াও বিভিন্ন উন্নয়ন মূল কাজ চলছে।
বাজেট ঘোষণায় অন্যান্যদের মধ্যে পৌরসভার নির্বাহী প্রকৌশলী সফিকুল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা মো. ইকরাম উল্লাহ চৌধুরী, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আলী আকবর আলী, প্যানেল মেয়র মো. মোমিন খান, কাউন্সিলর আব্দুল মান্নান মোল্যা, কাউন্সিলর মিনহাজুর রহমান লিপন, কাউন্সিলর আ. সামাদ খান, কাউন্সিলর রুহুল আমিন মৃধা, কাউন্সিলর শেখ আজিজুল হক, কাউন্সিলর বিপ্লব মিয়াসহ বিভিন্ন মিডিয়ার গনমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati