1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
বঙ্গভবনে রাষ্ট্রপতিকে ফরিদপুর জেলা পরিষদের ফুলেল শুভেচ্ছা বোয়ালমারীতে প্রাথমিক বিদ্যালয়ের এতিম শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ ফরিদপুরে হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ ফরিদপুরের সিভিল সার্জন পদে ডা. মঞ্জুর এলাহীর বদলি ও ‌পদায়ন আদেশ ‌ বাতিল ফরিদপুরে কৃষকদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে সিভিল সার্জন পদে সদ্য নিয়োগ পাওয়া ডা. এস এম মঞ্জুরকে প্রতিহতে অবস্থান কর্মসূচ আড়াই মাসের ব্যবধানে আলফাডাঙ্গায় একই গ্রামে কুপিয়ে হত্যা মধুখালীতে ৬ টুকরো অজ্ঞাত বস্তাবন্দি লাশ উদ্ধার ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান।
শিরোনাম :

ফরিদপুরে আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

  • Update Time : বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ৭৫৫ Time View

ফরিদপুরে আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

শহর প্রতিনিধি :

ফরিদপুরে আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে কোতয়ালী থানা পুলিশ। আজ বুধবার বেলা ১১ টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি জানায় পুলিশ সুপার মোঃ মোর্শেদ আলম।
গ্রেপ্তারকৃতরা হলো- নারায়ণগঞ্জের আড়াইহাজার থানাধীন লক্ষিপুরা এলাকার মোঃ কবির হোসেন (৪৩), জালাকান্দি এলাকার সাইফুল ইসলাম ওরফে সাঈদ (৪১) ও কাইমপুর এলাকার হৃদয় (৩৫), শরিয়তপুরের ড্যামুডা উপজেলার চর বয়রা এলাকার মোঃ সাইফুল ইসলাম (২৭) ও চরনারায়ণপুর এলাকার ফরহাদ শেখ (৩২) এবং ফরিদপুর সদরের পরমানন্দপুর গ্রামের আতিয়ার শেখ (৩৮)। এরমধ্যে কবির হোসেন, সাইফুল ইসলাম ওরফে সাঈদ ও হৃদয়ের নামে যথাক্রমে ৭, ৯ ও ৫টি করে ডাকাতি মামলা রয়েছে বলে পুলিশ সুপার জানান।

গত ১৪ ই জুন রাতে জেলা সদরের কৃষ্ণনগর ইউনিয়নের গোসাই ভবুকদিয়া গ্রামে মৃতুঞ্জয় কুমার বাবুলের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এতে তাদের প্রায় চার লক্ষাধিক টাকার মালামাল লুন্ঠণ করে নেয় চক্রটি। এ ঘটনায় কোতয়ালী থানায় বাবুলের স্ত্রী মাধুরী রানী সরকার বাদী হয়ে ডাকাতি মামলা দায়ের করেন। পরে কোতয়ালী থানা পুলিশ সোমবার দিবাগত রাতে নারায়ণগঞ্জ, শরিয়তপুর ও ফরিদপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এ সময় ডাকাতি হওয়া আংশিক মালামাল উদ্ধার করা হয়।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, ডাকাতির সময় চক্রটির ১০ থেকে ১২ জন সদস্য অংশ নেয়। চক্রটি ঢাকার যাত্রাবাড়িতে একত্র হয়ে ডাকাতির পরিকল্পনা করে থাকে। এরপর সেখান থেকে স্থানীয় একজনের সাথে যোগাযোগ রাখেন। একইভাবে যাত্রাবাড়ি থেকে পিকআপ ভাড়া করে ভাঙ্গা এক্সপ্রেসওয়ে হয়ে ঘটনার দিন রাতে ফরিদপুরে আসে চক্রটির সদস্যরা। এরমধ্যে স্থানীয় দুইজন সদস্যের সাথে ঢাকা থেকে সার্বক্ষনিক যোগাযোগ রাখেন কবির হোসেন। সে ফরিদপুরে আসা সদস্যদের তথ্য পাঠাতে থাকেন। পরে সকাল হওয়ার আগেই ডাকাতি করে চলে যায়।
তিনি বলেন, চক্রটির সদস্যরা বেশভূসায় শ্রমিক ছদ্মবেশে থাকে। দিনের বেলায় তারা নিজেদের গোপন রাখার জন্য এই রুপ ধারণ করে থাকে। রাত হলেই ডাকাতি করে থাকে। চক্রটির সদস্য পেশাদার ডাকাত এবং খুবই চতুর ধরণের।
গ্রেপ্তারকৃতদের আজ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে এবং রিমান্ডের আবেদন করা হবে বলে পুলিশ সুপার জানান। এছাড়া বাকি সদস্যদের গ্রেপ্তার অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সালাউদ্দিন, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাসানুজ্জামান হাসান উপস্থিত ছিলেন।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati