1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
বঙ্গভবনে রাষ্ট্রপতিকে ফরিদপুর জেলা পরিষদের ফুলেল শুভেচ্ছা বোয়ালমারীতে প্রাথমিক বিদ্যালয়ের এতিম শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ ফরিদপুরে হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ ফরিদপুরের সিভিল সার্জন পদে ডা. মঞ্জুর এলাহীর বদলি ও ‌পদায়ন আদেশ ‌ বাতিল ফরিদপুরে কৃষকদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে সিভিল সার্জন পদে সদ্য নিয়োগ পাওয়া ডা. এস এম মঞ্জুরকে প্রতিহতে অবস্থান কর্মসূচ আড়াই মাসের ব্যবধানে আলফাডাঙ্গায় একই গ্রামে কুপিয়ে হত্যা মধুখালীতে ৬ টুকরো অজ্ঞাত বস্তাবন্দি লাশ উদ্ধার ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান।
শিরোনাম :

দুই দফা দাবিতে চতুর্থ দিনের মতো কর্ম বিরতিতে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি’র কর্মকর্তা-কর্মচারীরা

  • Update Time : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ৩৯০ Time View

দুই দফা দাবিতে চতুর্থ দিনের মতো কর্ম বিরতিতে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি’র কর্মকর্তা-কর্মচারীরা

শহর প্রতিনিধি :
পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতিকে একীভূত করে অভিন্ন চাকুরী বিধি বাস্তবায়ন এবং চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের দুই দফা দাবিতে চতুর্থ দিনের মতো কর্মবিরতি পালন করছেন ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি’র সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
বৃহস্পতিবার বেলা নয়টা থেকে ফরিদপুরের কানাইপুরে পল্লী বিদ্যুত সমিতি’র কার্যালয়ের সামনে কয়েকশ শ্রমিক এ কর্মসূচীতে অংশ নেন।
এ সময় তারা তাদের দাবী তুলে ধরে নানা ধরনের শ্লোগান দেন। নারী কর্মচারীরা জানান মাতৃত্বজনিত ছুটিতেও তারা কোন ধরনের অর্থনৈতিক সুবিধা পান না।
কর্মবিরতি পালনকারীরা জানান, সমিতির কর্মকর্তা-কর্মচারীরা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা দিতে জীবনের ঝুঁকি নিয়ে একই প্রতিষ্ঠানে চাকরি করলেও পদ-পদবী, বেতন-ভাতা, বোনাসসহ পদোন্নতির ক্ষেত্রে চরম বৈষম্যের শিকার হয়ে আসছেন দাবী করে অবিলম্বে তারা দুই দফা বাস্তবায়নের দাবী জানান।
তারা আরো জানান, গ্রাহকদের ভোগান্তির কথা বিবেচনা করে কর্মকর্তা কর্মচারীরা বিশেষ ব্যবস্থায় জরুরী বিদ্যুৎ সেবা চালু রেখেই কর্ম বিরতির পালন করছেন।
উল্লেখ্য, সোমবার (১লা জুলাই) সকাল থেকে দেশের সবগুলো সমিতিতে একযোগে কর্মবিরতি পালন হচ্ছে। এর আগে প্রথম দফায় চলতি বছরের ০৫ই মে থেকে কর্মবিরতি পালন করে কর্মকর্তা কর্মচারীরা। যদিও ১০ মে বিদ্যুৎ মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুরোধে সমস্যা সমাধানে ১৫ কার্যদিবসের মধ্যে আলোচনায় বসার আশ্বাসে কাজে ফিরে যায় তারা।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati