1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরের ভাঙ্গায় প্রনোদণা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ ফরিদপুরে এসআরবি-১০ এর অভিযানে ২১০ বোতল মাদক সিরাপ উদ্ধার, আটক ২ ফরিদপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত ফরিদপুরের নর্থচ্যানেলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সংসদ সদস্যের মতবিনিময় ফরিদপুর জেলা স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের ১৯ সদস্যবিশিষ্ট নতুন কমিটি অনুমোদন; সভাপতি সঞ্জয় ও সাধারণ সম্পাদক অনিক ফরিদপুর বাসস্ট্যান্ডে পার্কিং করা একটি বাসে আগুন, বাসের ভিতর ঘুমন্ত অবস্থায় থাকা চালক কালাচান শেখের শ্বাসকষ্টে মৃত্যু মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ে বিদায়ী শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা, নবগঠিত কমিটির দায়িত্ব গ্রহণ ও ২৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সম্মাননা ফরিদপুরে সেনাবাহিনী ও পুলিশের চাকরিচ্যুত ডাকাত দলের তিন সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ ভাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু, আহত ৩ ফরিদপুরে দুই চোখ উপড়ে এক যুবককে বিলের পাশে ফেলে রাখে দুর্বৃত্তরা
শিরোনাম :

অবশেষে চন্দনা কমিউটার ট্রেন থামল ফরিদপুরে

  • Update Time : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ৬০২ Time View

অবশেষে চন্দনা কমিউটার ট্রেন থামল ফরিদপুরে

শহর প্রতিনিধি:

অবশেষে চন্দনা কমিউটার ট্রেন থামল স্টপেজ ও হল ফরিদপুর।
দীর্ঘদিন আন্দোলনের পর অবশেষে ফরিদপুরে স্টপেজ পেয়েছে চন্দনা কমিউটার ট্রেন। আজ মঙ্গলবার প্রথমবারের মতো ফরিদপুর স্টেশনে থামে ট্রেনটি। এতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আন্দোলন
কারীরা।
ভোরে ৫:৩৫ মিনিটে ফরিদপুর লক্ষ্মীপুর রেল স্টেশনে গিয়ে দেখা যায়, দীর্ঘ প্রতীক্ষা নিয়ে সেখানে অবস্থান করছেন আন্দোলন
কারীসহ স্থানীয় বাসিন্দারা।
এরপর ট্রেনটি স্টেশনে পৌঁছালে করতালির মধ্যে স্বাগত জানান তারা। এরপর সেখানে দুই মিনিট অবস্থান করে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় ট্রেনটি।
ট্রেনটির স্টপেজের দাবিতে প্রায় আড়াই মাস যাবত ‌ আন্দোলন চলছিল। এ ব্যাপারে বেশ কয়েকজন তরুণ জানান এটি আমাদের দীর্ঘ দুই মাসের আন্দোলনের ফসল। ট্রেনটি ফরিদপুরের ওপর দিয়ে যাচ্ছিল কিন্তু কোনো স্টপেজ ছিল না। ফরিদপুরের স্বেচ্ছাসেবী সংগঠন, তরুণ সমাজসহ ফরিদপুরবাসীর দীর্ঘদিন আন্দোলনের পর আজ তা বাস্তবায়িত হলো। আমরা রেলমন্ত্রী ও রেল কর্তৃপক্ষকে ফরিদপুরবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। তারা বলেন আমরা সকালে ঢাকায় অফিসও করতে পারব এবং প্রয়োজনীয় কাজ শেষে সন্ধ্যায় আবার ফিরে আসতে পারবো।
এ বিষয়ে ফরিদপুর সহকারী স্টেশন মাস্টার সুজাত আলী সরদার জানান, সপ্তাহে শুক্রবার ব্যতিত ছয়দিন ট্রেনটি চলবে এবং ফরিদপুর স্টেশনে থামবে। এ বিষয়ে গতকাল রাতে আমরা নির্দেশনা পেয়েছি। সেই মোতাবেক মঙ্গলবার প্রথমবারের মতো এখানে থেমেছে। ট্রেনটি প্রতিদিন রাজবাড়ী থেকে ছেড়ে ভোর ৫টা ৩৫ মিনিটে ফরিদপুর স্টেশনে এসে পৌঁছাবে এবং দুই মিনিট অবস্থান করে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে।
তবে, ফরিদপুর স্টেশন থেকে ভাঙ্গা পর্যন্ত টিকিট পাওয়া যাবে এবং ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪৫ টাকা। এছাড়া ভাঙ্গায় গিয়ে নাম পরিবর্তন হওয়ার কারণে নতুন করে টিকিট কেটে নিতে হবে। একইভাবে ঢাকা থেকে সন্ধ্যা ৬টায় ছেড়ে আসবে এবং রাত ৮টায় ফরিদপুরে পৌঁছাবে।
গত ৪ মে মাদারীপুরের শিবচরে এক অনুষ্ঠানে রাজবাড়ী-ভাঙ্গা-রাজবাড়ী রুটে ‘চন্দনা কমিউটার’ ও ভাঙ্গা-ঢাকা-ভাঙ্গা রুটে ‘ভাঙ্গা এক্সপ্রেস’ নামে কমিউটার ট্রেন চলাচলের উদ্বোধন করেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম। ট্রেনটি ফরিদপুর স্টেশন হয়ে যাচ্ছিল কিন্তু কোনো স্টপেজ না থাকায় মানববন্ধন, ট্রেন অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনসহ স্থানীয় বাসিন্দারা। এমনকি কাফনের কাপড় পরে তারা ট্রেনটির গতিরোধ করেন। তাদের সেই আন্দোলনে সংহতি প্রকাশ করেন ফরিদপুরের বিশিষ্টজনেরা। অবশেষে আজ সেই কাঙ্ক্ষিত সফলতা পেল ফরিদপুরবাসী।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati