1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
বঙ্গভবনে রাষ্ট্রপতিকে ফরিদপুর জেলা পরিষদের ফুলেল শুভেচ্ছা বোয়ালমারীতে প্রাথমিক বিদ্যালয়ের এতিম শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ ফরিদপুরে হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ ফরিদপুরের সিভিল সার্জন পদে ডা. মঞ্জুর এলাহীর বদলি ও ‌পদায়ন আদেশ ‌ বাতিল ফরিদপুরে কৃষকদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে সিভিল সার্জন পদে সদ্য নিয়োগ পাওয়া ডা. এস এম মঞ্জুরকে প্রতিহতে অবস্থান কর্মসূচ আড়াই মাসের ব্যবধানে আলফাডাঙ্গায় একই গ্রামে কুপিয়ে হত্যা মধুখালীতে ৬ টুকরো অজ্ঞাত বস্তাবন্দি লাশ উদ্ধার ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান।
শিরোনাম :

ফরিদপুরে বৈষম্যমূলক কোটা পুর্নবহালের রায় বাতিল এবং সরকারি চাকুরীর সকল গ্রেডে কোটা সংস্কারের দাবীতে “বাংলা অবরোধ” কর্মসূচী পালন

  • Update Time : বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ৬০৮ Time View

ফরিদপুরে বৈষম্যমূলক কোটা পুর্নবহালের রায় বাতিল এবং সরকারি চাকুরীর সকল গ্রেডে কোটা সংস্কারের দাবীতে “বাংলা অবরোধ” কর্মসূচী পালন

শহর প্রতিনিধি:

সফরিদপুরে বৈষম্যমূলক কোটা পুর্নবহালের রায় বাতিল এবং সরকারি চাকুরীর সকল গ্রেডে কোটা সংস্কারের দাবীতে “বাংলা অবরোধ” কর্মসূচী পালন করা হয়েছে। আজ বুধবার সকালে ‌ সাধারণ
শিক্ষার্থীবৃন্দ ফরিদপুর জেলা শাখার উদ্যোগে উক্ত কর্মসূচি পালন করা হয়।
ফরিদপুর সরকারী রাজেন্দ্র কলেজের অনার্স ২০১৮-২০১৯ শিক্ষা বর্ষের শিক্ষার্থী মোঃ আশরাফ শেখ এর সভাপতিত্বে ফরিদপুর শহরস্থ সরকারি রাজেন্দ্র কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়ে ফরিদপুর পৌর সুপার মার্কেটের সামনের রাস্তা পর্যন্ত দেশব্যাপী চলমান কর্মসূচীর অংশ হিসেবে এ “বাংলা অবরোধ”
Bangla Block পালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ফরিদপুর জেলা শাখার সভাপতি আবরার নাদিম ইতু, ফরিদপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সদস্য মোঃ আরাফাত
,রাজেন্দ্র কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী জনি বিশ্বাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী প্রত্যুষ কর্মকার, হাবিবুর রহমান ফাহিম,রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী আকাশ দাশ সহ স্থানীয় বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ।
উক্ত কর্মসূচীতে নেতৃবৃন্দ বৈষম্যমূলক কোটা ব্যবস্থা পুনবহালের রায় বাতিল ও সরকারী চাকুরীর সকল গ্রেডে কোটা ব্যবস্থা সংস্কারের দাবি জানান। তারা বলেন- আমরা সরকারী চাকুরীতে সমস্ত প্রকার কোটা বাতিলের দাবি জানাচ্ছি না,আমাদের দাবি বিদ্যমান কোটা ব্যবস্থার যৌক্তিক সংস্কার। একটা স্বাধীন দেশে কোন একটি ব্যবস্থা চিরস্থায়ী ভাবে চলমান থাকতে পারে না।
বক্তারা ‌দেশের নীতি নির্ধারনী মহলকে কোটা ব্যবস্থার যৌক্তিক সংস্কারের দাবি জানান। তা না হলে ভবিষ্যতে কঠোর আন্দোলন কর্মসূচির হুশিয়ারি দেন।
এর আগে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ থেকে একটা বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে। মিছিলটি প্রথমে শহরের মুজিব সড়কে অবস্থিত সুপার মার্কেটের সামনে আসলে প্রতিবাদী সমাবেশ এবং পরবর্তীতে ‌ ফরিদপুর প্রেসক্লাবের ‌ সামনে এসে শেষ হয় ।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati