1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
বঙ্গভবনে রাষ্ট্রপতিকে ফরিদপুর জেলা পরিষদের ফুলেল শুভেচ্ছা বোয়ালমারীতে প্রাথমিক বিদ্যালয়ের এতিম শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ ফরিদপুরে হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ ফরিদপুরের সিভিল সার্জন পদে ডা. মঞ্জুর এলাহীর বদলি ও ‌পদায়ন আদেশ ‌ বাতিল ফরিদপুরে কৃষকদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে সিভিল সার্জন পদে সদ্য নিয়োগ পাওয়া ডা. এস এম মঞ্জুরকে প্রতিহতে অবস্থান কর্মসূচ আড়াই মাসের ব্যবধানে আলফাডাঙ্গায় একই গ্রামে কুপিয়ে হত্যা মধুখালীতে ৬ টুকরো অজ্ঞাত বস্তাবন্দি লাশ উদ্ধার ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান।
শিরোনাম :

ফরিদপুরে দুইশো কোটি টাকা ব্যয়ে টেপাখোলা লেক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

  • Update Time : শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ৬০৭ Time View

ফরিদপুরে দুইশো কোটি টাকা ব্যয়ে টেপাখোলা লেক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

শহর প্রতিনিধি:

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান এমপি বলেছেন, স্বপ্নের পদ্মা সেতু আজ শুধু পদ্মা সেতুই নয়, এই স্বপ্নের পদ্মা সেতু আজ প্রতিবাদের ভাষা। এই স্বপ্নের পদ্মা সেতু আজ বাঙালি জাতির উন্নয়নের প্রতীক। এবং এই পদ্মা সেতু দিয়েই সারা পৃথিবীর মোড়লদেরকে শেখ হাসিনা প্রমাণ করে দিয়েছিলেন যে, আমার নিজের অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করে প্রমাণ করে দিবো বিশ্ব মোড়লের ধার এই বাঙালি জাতি কখনোই ধারেনা, কখনো ধারবেও না।
আজ শনিবার দুপুরে শহরের টেপাখোলা লেক উন্নয়ন প্রকল্পের (১ম সংশোধিত) কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন। ফরিদপুর জেলা পরিষদের মালিকানাধীন এই টেপাখোলা লেক উন্নয়নে দুইশো কোটি টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এই প্রকল্প বাস্তবায়ন করছে।
এসময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান আরো বলেন, ফরিদপুরবাসীর স্বপ্ন পূরণের রাস্তা সুগম হবে খুব শিঘ্রই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুইশো কোটি টাকা ব্যয়ে টেপাখোলা লেক সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছেন। এই টেপাখোলা লেককে কেন্দ্র করেই গড়ে উঠবে ফরিদপুরের নতুন উপশহর।
তিনি বলেন, এই ফরিদপুরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন খুব শিঘ্রই পূরণ হতে চলেছে। আমি এখনই তা প্রকাশ করতে চাইনা।
ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেনের সভাপতিত্বে এসময় মঞ্চে ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য আয়মন আকবর চৌধুরী লাবলু, ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য এ কে আজাদ, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরী, সংরক্ষিত নারী আসনের এমপি ঝর্ণা হাসান, এলজিইডির সাবেক প্রধান শহিদুল হাসান, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এর আগে মন্ত্রী টেপাখোলা লেক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati