1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
মধুখালীতে বাক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণ করা হয়েছে ফরিদপুরে ডিবি পুলিশের হেফাজতে যুবকের মৃত্যুর অভিযোগ গাইবান্ধায় শ্রীরামচন্দ্রের মূর্তি নির্মাণে বাধা ও অবমাননার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ দলিল লেখক সমিতির বিভাগীয় ও জেলা সম্মেলন অনুষ্ঠিত ফরিদপুর জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত নায়াব ইউসুফ আহমেদ এমপি ফরিদপুরে কৃষক পরিবারকে মাদক কারবারী সাঁজানোর চেষ্টার প্রতিবাদ ফরিদপুরের আগুনে ৪ টি দোকান পুড়ে ছাই ভেন্নাতলা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ দোকান ভস্মীভূত, একজন নিহত কানাইপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত ফরিদপুরে শুরু হয়েছে ‌ তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা।
শিরোনাম :

ফরিদপুর অঞ্চলের পদ্মার পানি বিপদসীমার ৭ সেন্টিমিটার উপরে

  • Update Time : শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ৩৬৭ Time View

ফরিদপুর অঞ্চলের পদ্মার পানি বিপদসীমার ৭ সেন্টিমিটার উপরে

শহর প্রতিনিধি:

ফরিদপুর ও রাজবাড়ীর পদ্মার পানি গোয়ালনদ পয়েন্টে বিপদসীমা অতিক্রম করেছে।
গত ২৪ ঘন্টায় পদ্মায় ৭ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বর্তমানে ৭.৯৭ সেন্টিমিটার দিয়ে প্রবাহিতহচ্ছে । এতে প্রতিদিন নতুন নতুন এলাকায় পানি প্রবেশ করছে।

উজানের ঢল ও যমুনা থেকে আসা পানিতে গত দুইদিন যাবত পদ্মার পানি বিপদ সীমা অতিক্রম করেছে।

ফলে ফরিদপুরের জেলার চারটি উপজেলার ৯টি ইউনিয়নের নিম্নাঞ্চলের এ পানি প্রবেশ করেছে।

এছাড়াও রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

এসকল এলাকাতে তলিছে যাচ্ছে ফসলি ক্ষেত।চলাঞ্চল ও নদীর তীরবর্তী এলাকায় মানুষের যাতায়াতে বেড়েছে দুর্ভোগ ।পাট, বাদাম, তিল,ধান ক্ষেতে পানিতে তলিয়ে যাওয়ায় ক্ষতির মুখে পড়ছে চাষীরা।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পদ্মার তীরবর্তী উপজেলার জনপ্রতিনিধি ও নির্বাহী কর্মকর্তাদের সতর্ক থাকা নির্দেশ দেয়া হয়েছে। ফরিদপুর সদর উপজেলার চর মাধবদিয়া ইউনিয়নের চেয়ারম্যান তুহিন মন্ডল বলেন, পদ্মায় পানি পানি বেড়ে যাওয়ায় আমার ইউনিয়নের অধিকাংশ এলাকায় ফসলের ক্ষেত তুলিয়েছে। অনেক পাটচাষী পাট ডুবে যার ভয়ে কেটে জাক দেয়ার চেষ্টা করছে। এছাড়াও বাদাম ক্ষেত ও তিলক্ষেত সম্পূর্ণটাই তলিয়ে গেছে।

ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতিম সাহা জানান, উজান থেকে নেমে আসে ঢল এবং যমুনার পানি থেকেই মূল এ অঞ্চলে নতুন করে পানি আসতে শুরু করেছে।
তিনি জানান, পানি বৃদ্ধির হার এরকম আরো বেশ কয়েকটা দিন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, তবে এতে বড় ধরনের ক্ষতি সংখ্যা না থাকলেও নদীর তীরবর্তী অঞ্চল এবং চরাঞ্চলের মানুষের দূভোগ বাড়বে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati