1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
বঙ্গভবনে রাষ্ট্রপতিকে ফরিদপুর জেলা পরিষদের ফুলেল শুভেচ্ছা বোয়ালমারীতে প্রাথমিক বিদ্যালয়ের এতিম শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ ফরিদপুরে হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ ফরিদপুরের সিভিল সার্জন পদে ডা. মঞ্জুর এলাহীর বদলি ও ‌পদায়ন আদেশ ‌ বাতিল ফরিদপুরে কৃষকদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে সিভিল সার্জন পদে সদ্য নিয়োগ পাওয়া ডা. এস এম মঞ্জুরকে প্রতিহতে অবস্থান কর্মসূচ আড়াই মাসের ব্যবধানে আলফাডাঙ্গায় একই গ্রামে কুপিয়ে হত্যা মধুখালীতে ৬ টুকরো অজ্ঞাত বস্তাবন্দি লাশ উদ্ধার ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান।
শিরোনাম :
বঙ্গভবনে রাষ্ট্রপতিকে ফরিদপুর জেলা পরিষদের ফুলেল শুভেচ্ছা বোয়ালমারীতে প্রাথমিক বিদ্যালয়ের এতিম শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ ফরিদপুরে হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ ফরিদপুরের সিভিল সার্জন পদে ডা. মঞ্জুর এলাহীর বদলি ও ‌পদায়ন আদেশ ‌ বাতিল ফরিদপুরে কৃষকদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে সিভিল সার্জন পদে সদ্য নিয়োগ পাওয়া ডা. এস এম মঞ্জুরকে প্রতিহতে অবস্থান কর্মসূচ আড়াই মাসের ব্যবধানে আলফাডাঙ্গায় একই গ্রামে কুপিয়ে হত্যা মধুখালীতে ৬ টুকরো অজ্ঞাত বস্তাবন্দি লাশ উদ্ধার ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান।

পৃথক দুটি অভিযানে ফেনসিডিল এবং গাঁজাসহ ছয় মাদক ব্যবসায়ীকে ‌ গ্রেফতার করেছে র‌্যাব-১০

  • Update Time : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ৪৪৪ Time View

পৃথক দুটি অভিযানে ফেনসিডিল এবং গাঁজাসহ ছয় মাদক ব্যবসায়ীকে ‌মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০

শহর প্রতিনিধি

পৃথক দুটি অভিযানে ফেনসিডিল এবং গাঁজাসহ ছয় মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০
সিপিসি ৩, একই সাথে মাদক পরিবহনে দুটি মাইক্রোবাস এবং একটি অটোরিকশা জব্দ করেছে সংস্থাটি।
এ ব্যাপারে ‌ আজ সোমবার ‌ বেলা বারোটায় ‌ এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
এ সময় সাংবাদিকদের বিভিন্ন তথ্য প্রদান করেন সংস্থাটির লে; কমান্ডার কোম্পানি অধিনায়ক কেএম শাইখ আক্তার।
এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস ব্রিফিং এ তিনি জানান
গতকাল রবিবার বিকালে র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী কুষ্টিয়া জেলা হতে মাদকদ্রব্যের চালান নিয়ে মাইক্রোবাস করে রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানা হয়ে ফরিদপুর এর উদ্দেশ্যে রওনা করেছে। উক্ত সংবাদ পাওয়ার পর র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানাধীন টিএন্ডটি পাড়া এলাকায় কৌশলগত অবস্থান গ্রহণ করে। আনুমানিক বিকাল ৫:১০ মিনিটে কুষ্টিয়া হতে আসা একটি মাইক্রোবাস এর গতিরোধ করে। তল্লাশির এক পর্যায়ে মাইক্রোবাসটি হতে মোট ১০০ বোতল ফেন্সিডিল ও ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয় যার আনুমানিক মূল্য ৪,৫০,০০০/- টাকা। এসময়
২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের নাম ১। মোঃ শাহিন আলী (৩৪), পিতা-মোঃ জামিরুল ইসলাম ও
২। মোঃ ইমন ইসলাম (২৩), পিতা-সাবদুল, উভয় সাং-কৈপাল, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া বলে জানা যায়। এ সময় তাদের কাছ হতে মাদক বহনে ব্যবহৃত ১টি মাইক্রোবাস জব্দ এবং ২টি মোবাইল ফোন ও নগদ- ৯,৩৫০/- টাকা উদ্ধার করা হয়।
এছাড়াও গতকাল রাতে র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের উক্ত আভিযানিক দল গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারে যে, মাদকের একটি বিশাল চালান ফরিদপুরের দিকে আসছে। উক্ত সংবাদ পাওয়ার পর র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল ফরিদপুর-ভাংগা মহাসড়কে ব্রাহ্মণ কান্দা এলাকায় কৌশলগত অবস্থান গ্রহন করে। রাত আনুমানিক ৯:১০ মিনিটে ঘটনাস্থলে র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দলের সদস্যরা কৌশলে একটি মাইক্রোবাস ও মাইক্রোবাসের পাশে থাকা একটি ইজিবাইকসহ ৪ জন ব্যক্তিকে আটক করে। এরপর আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা স্বীকার করে যে, তাদের গাড়িতে ফেনসিডিল ও গাঁজা রয়েছে। পরবর্তীতে আটককৃত আসামীদের তথ্যমতে ৯২১ বোতল ফেন্সিডিল ও ১.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয় যার আনুমানিক মূল্য ২৯,০০,০০০ টাকা। গ্রেফতারকৃত আসামীদের নাম ১। মোঃ আকবর সরদার (৪১),
পিতা-মোঃ তোফাজ্জেল সর্দার, সাং-মিরপাড়া, খানখানাপুর, থানা-রাজবাড়ী সদর, জেলা-রাজবাড়ী, ২। মোঃ সজিব (৩৮), পিতা-নজিবর রহমান, সাং-লক্ষ্মীকোল, থানা-রাজবাড়ী সদর, জেলা-রাজবাড়ী, ৩। মোঃ রাহাত বেপারী (৩৪), পিতা-মৃত সবেদ আলী বেপারী, সাং-চর টেপাখোলা বেপারীপাড়া, থানা-কোতয়ালী, জেলা-ফরিদপুর ও
৪। দিপু কুমার শীল (৪২), পিতা-মৃত রঞ্জিত চন্দ্র শীল, সাং-গোপালপুর, থানা-কোতয়ালী, জেলা-ফরিদপুর বলে জানা যায়। এ সময় তাদের নিকট হতে মাদক বহনে ব্যবহৃত ১টি মাইক্রোবাস ও ১টি ইজিবাইক জব্দ এবং ৬টি মোবাইল ফোন ও নগদ- ৭,০০০/- টাকা উদ্ধার করা হয়।
উল্লিখিত দুইটি অভিযানে সর্বমোট ১০২১ বোতল ফেন্সিডিল, ৬.৫ কেজি গাঁজাসহ মোট ৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য প্রায় ৩৫ লক্ষ টাকা। এছাড়াও উক্ত অভিযানে দুইটি মাইক্রোবাস, একটি ইজিবাইক, ১৬,৩৫০/-টাকা ও ৮টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দির্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে ফেনসিডিল ও গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে প্রাইভেট কারযোগে রাজবাড়ী ও ফরিদপুর জেলাসহ আশপাশের বিভিন্ন জেলা বিভিন্ন থানা এলাকায় সরবরাহ করত। মূলত তারা স্বল্প সময়ে অধিক অর্থ উপার্জনের উদ্দেশ্যে এই মাদক ব্যবসার সিন্ডিকেট গড়ে তোলে বলে জানা যায়। উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামী মোঃ আকবর সরদার(৪১) এর বিরুদ্ধে ১ টি এবং গ্রেফতারকৃত ‌ ধৃত
আসামী দিপু কুমার শীল (৪২) এর বিরুদ্ধে ৩ টি মাদক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati