1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফরিদপুরে কৌশিক সাহা জিতু হ*ত্যা*র বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ফরিদপুরে সমকামিতার অভিযোগে দুই নারীকে আটক করে থানায় হস্তান্তর চরভদ্রাসনে আইনশৃঙ্খলা সভায় সার সংকটক বড় সমস্যা বলে দাবি । মাদক নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ ফরিদপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বোয়ালমারীতে ঐতিহ্যের টানে দাদুড়িয়া বিলে পলো উৎসব, মাছ না পেয়ে হতাশ শিকারিরা মধুখালীতে পানির গর্তে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু বাবার শেষ ইচ্ছা পূরণ করতে দিলো না সন্তান! যুদ্ধাহত মুক্তিযোদ্ধার দাফন নিয়ে ভাইবোনদের বিরোধ
শিরোনাম :

ফরিদপুরে সেনাবাহিনীর সহয়তায় পূর্ণমনোবল নিয়ে কোতয়ালী পুলিশের কার্যক্রম শুরু

  • Update Time : শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ৪৬৪ Time View

ফরিদপুরে সেনাবাহিনীর সহয়তায় পূর্ণমনোবল নিয়ে কোতয়ালী পুলিশের কার্যক্রম শুরু

শহর  প্রতিনিধিঃ

ফরিদপুরে থানার ধ্বংসাবশেষ পরিস্কার পরিচ্ছন্ন করে এক দিন পরে আজ থেকে কোতয়ালী থানা পুলিশের কার্যত্রম শুরু করার ঘোষনা দেন পুলিশ সুপার মোহম্মদ মোরশেদ আলম।
শনিবার বেলা সাড়ে ১২টার দিকে জেলায় দায়িত্ব থাকা সেনা বাহীনির অফিসার লেফটেনেন্ট কর্ণেল নাহিদ ও পুলিশ সুপার মোহম্মদ মোর্শেদ আলম থানা পরিদর্শন করে ও পুলিশ সদস্যগণকে সহযোগীতার আশ্বাস দেন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সরকার পতন ঘিরে চলমান পরিস্থিতিতে জেলার সদরপুর, মধুখালী ও কোতয়ালী থানায় বিক্ষোভকারীরা ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ করে। এতে অস্ত্র লুটসহ থানার প্রতিটি কক্ষ, পুলিশের গাড়ি, মামলার নথিপত্র আগুনে পুড়ে ভষ্মীভুত হয়।
জেলায় সেনাবাহীনির দায়িত্বে থাকা লেফটেনেন্ট কর্ণেল নাহিদ সরোয়ার জানান, পুলিশের স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করতে সকল থানায় পুলিশ যোগ দিয়েছে। দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে এখন থেকে তারা পুলিশ সদস্যদের পাশে থাকবেন ও সহযোগীতা করবেন।
পুলিশ সুপার মোহম্মদ মোর্শেদ আলম বলেন, জেলার মোট ৯টি থানার মধ্যে সবগুলো থানায় গতকাল থেকেই পুলিশ সদস্যরা যোগদান করে স্বাভাবিক কার্যক্রম শুরু করেছে। শুধু কোতয়ালী থানায় বেশি ক্ষতি হওয়ায় সেগুলো গুছিয়ে উঠিয়ে আজ থেকে এই থানার কার্র্যক্রমও শুরু করা হলো। দ্রুত সময়ে পুর্র্নমনবল নিয়ে পুলিশী পোশাকে আইনগত সকল কাজ শুরু করে মানুষের সেবা দিবে। নির্দিষ্ট সময়ের মধ্যে পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধারে মাইকিং করে জমা দেওয়ার জন্য ঘোষনা করা হবে। তার পর থেকে অভিযান  পরিচলনা করে উদ্ধার অভিযানসহ সকল ধরণের আইনগত কাজ শুরু করা হবে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati