1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
মধুখালীতে বাক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণ করা হয়েছে ফরিদপুরে ডিবি পুলিশের হেফাজতে যুবকের মৃত্যুর অভিযোগ গাইবান্ধায় শ্রীরামচন্দ্রের মূর্তি নির্মাণে বাধা ও অবমাননার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ দলিল লেখক সমিতির বিভাগীয় ও জেলা সম্মেলন অনুষ্ঠিত ফরিদপুর জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত নায়াব ইউসুফ আহমেদ এমপি ফরিদপুরে কৃষক পরিবারকে মাদক কারবারী সাঁজানোর চেষ্টার প্রতিবাদ ফরিদপুরের আগুনে ৪ টি দোকান পুড়ে ছাই ভেন্নাতলা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ দোকান ভস্মীভূত, একজন নিহত কানাইপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত ফরিদপুরে শুরু হয়েছে ‌ তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা।
শিরোনাম :

ফরিদপুরের চরভদ্রাসনে চেয়ারম্যান বাড়ী লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় সাংবাদিক সম্মেলন 

  • Update Time : শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪
  • ৪২৮ Time View

ফরিদপুরের চরভদ্রাসনে চেয়ারম্যান বাড়ী লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় সাংবাদিক সম্মেলন

নিজস্ব প্রতিনিধি 

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চরঝাউকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুজ্জামান মৃধার উপজেলা সদর বাজার সংলগ্ন বাড়ীতে গত ৬ আগষ্ট সকালে একদল দুর্বৃত্ত লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিজয় উল্লাসের সুযোগ নিয়ে স্থানীয় বখাটে সন্ত্রাসীরা এ ঘটনা ঘটায় বলে নিজ বাড়িতে সাংবাদিক সম্মেলন করেছেন চেয়ারম্যান বদরুজ্জামান মৃধা।

ওই দিন উপজেলায় বিজয় উল্লাসের খন্ড মিছিল চলাকালে স্থানীয় অলিদ মোল্যা (২৫) হৃদয় বিশ্বাস (৩০) শেখ সামিউল (২১) মুশফিক মৃধা (২২) মোস্তাফিজ মৃধা (১৯) ও অধিক মোল্যা (১৮) সহ একদল দুর্বৃত্ত বখাটে চেয়ারম্যান বাড়ীর বসতঘরে ঢুকে ভাঙচুর, লুটপাট ও পরে পেট্রোল ঢেলে ঘরের ভিতর থেকে আগুন ধরিয়ে দেয়। এতে বসত ঘরের টিভি, ফ্রিজ, এসি ও আসবাবপত্র সহ যাবতীয় মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

এমনকি, বসতঘরে রক্ষিত নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মূল্যবান জিনিসপত্র সহ প্রায় ৩৫ লাখ টাকার মালামাল বখাটেরা লুট করে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে উক্ত চেয়ারম্যান বাদী হয়ে গত বুধবার রাতে চরভদ্রাসন থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব জানান, “ আমরা অভিযোগ হাতে পেয়েছি। শিগ্রই আইনগত ব্যাবস্থা নেওয়া হবে”।

ক্ষতিগ্রস্থ ইউপি চেয়ারম্যান বদরুজ্জামান মৃধা জানান. নাশকতাকারী বখাটে দলের অভিভাবকরা প্রভাবশালী। তারা দীর্ঘকাল ধরে চরঝাউকান্দা ইউনিয়নের পদ্মা চরের প্রায় ১ হাজার ২শ’ বিঘাত খাস জমি জবর দখল করে রেখেছিল। গত দুই বছরে এসব বেদখলী জমির মধ্যে থেকে প্রায় ৫শ’ বিঘাত জমি ভুমিহীনদের মাঝে ফিরিয়ে দিয়েছেন উক্ত চেয়ারম্যান। এতে দখলদারদের মনে প্রচন্ড ক্ষোভ বিরাজ করছিল।

ক্ষতিগ্রস্থ চেয়ারম্যান আরও জানান, আমার বাড়ীঘর পুড়িয়ে দেয়া হবে বলে মাত্র দু’মাস আগেও দখলদাররা হুমকী দিয়েছিল।

কিন্তু দখলদাররা কোনো সুযোগ না পেয়ে গত ৫ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিজয় উল্লাসকে পুঁজি করে তারা চেয়ারম্যান বাড়ীতে নাশকতা চালানোর পরিকল্পনা করেন। ওইদিন রাতে প্রভাবশালী প্রতিপক্ষ ওয়াহিদ মোল্যার ছেলে ওয়ালিদ মোল্যা (২৫) একটি বন্দুক নিয়ে চেয়ারম্যান বাড়ীতে ঢুকে দাপাদাপি করতে থাকে। এ সময় সে বাড়ীতে কাউকে না পেয়ে সে শুধু বাড়ীর বৈদ্যতিক মিটার ও সিসি ক্যামেরা ভেঙে চুরামার করে রেখে যায়। পরের দিন সকাল সাড়ে ১০টায় ওয়ালিদ মোল্যার নেতৃত্বে একটি সংঘবদ্ধ দল চেয়ারম্যান বাড়ীতে ঢুকে ভাঙচুর ও লুটপাট করে আগুন ধরিয়ে দেয়। এতে চেয়ারম্যান বাড়ীর প্রায় ৩৫ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্থ হয়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্র করেন। এ ব্যপারে প্রতিপক্ষ ওয়ালিদ মোল্যার সাথে বার বার যোগাযোগ করা চেষ্টা করেও তাকে পাওয়া যায় নাই”।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati