1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে মোবাইল কোর্টের উচ্ছেদ অভিযান, সওজের ৩১ শতাংশ জমি উদ্ধার মধুখালীতে বাক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণ করা হয়েছে ফরিদপুরে ডিবি পুলিশের হেফাজতে যুবকের মৃত্যুর অভিযোগ গাইবান্ধায় শ্রীরামচন্দ্রের মূর্তি নির্মাণে বাধা ও অবমাননার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ দলিল লেখক সমিতির বিভাগীয় ও জেলা সম্মেলন অনুষ্ঠিত ফরিদপুর জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত নায়াব ইউসুফ আহমেদ এমপি ফরিদপুরে কৃষক পরিবারকে মাদক কারবারী সাঁজানোর চেষ্টার প্রতিবাদ ফরিদপুরের আগুনে ৪ টি দোকান পুড়ে ছাই ভেন্নাতলা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ দোকান ভস্মীভূত, একজন নিহত কানাইপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
শিরোনাম :

অনিয়ম-দুর্নীতি স্বীকার করে ফরিদপুরে নার্সিং কলেজের ইনচার্জের শিক্ষার্থীদের কাছে পদত্যাগ

  • Update Time : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ৩৮৮ Time View

অনিয়ম-দুর্নীতি স্বীকার করে ফরিদপুরে নার্সিং কলেজের ইনচার্জের শিক্ষার্থীদের কাছে পদত্যাগ

শহর প্রতিনিধি:

নিজ প্রতিষ্ঠানের অনিয়ম ও দুর্নীতির কথা স্বীকার করে শিক্ষার্থীদের কাছে পদত্যাগ করেছেন ফরিদপুরের নার্সিং ও মিডওয়াইফারি কলেজের ইনচার্জ রোকেয়া সুলতানা। একই সময় দুর্নীতির অভিযোগ উঠা কলেজটির প্রধান সহকারী উজ্জ্বল শেখও পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকালে ওই নার্সিং কলেজটিতে এক সংবাদ সম্মেলন ডেকে কলেজটির শিক্ষার্থীরা এ পদত্যাগের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার (২১ আগস্ট) রাতে ইনচার্জ রোকেয়া সুলতানা ও প্রধান সহকারী উজ্জ্বল শেখ শিক্ষার্থীদের কাছে পদত্যাগ করেন।

অনিয়ম ও দুর্নীতির অভিযোগে গতকাল বুধবার দুপুর থেকে কলেজটির ইনচার্জের নিজ কক্ষেই রোকেয়াকে অবরুদ্ধ করে রাখা হয়। এসময় তার (ইনচার্জ) সময়কার দুর্নীতি ও অনিয়মের সকল টাকা ফেরত প্রদানের পাশাপাশি রোকেয়ার পদত্যাগ দাবি করা হয়। একই সাথে দুর্নীতির অভিযোগে কলেজটির প্রধান সহকারী উজ্জ্বল শেখেরও পদত্যাগ দাবি করা হয়। অন্যদিকে, কলেজটির পিয়ন নুরুল হক নূর ও গাড়ী চালক কাজী পিনুকে অনতিবিলম্বে অন্যত বদলী করার দাবি তোলে ওই শিক্ষার্থীরা।

পাশেই শিক্ষার্থীদের নানা স্লোগানে কলেজ প্রাঙ্গণে বিক্ষোভ করতে দেখা যায়। এসময় ইনচার্জকে ভূয়া ভূয়া বলতে থাকে শিক্ষার্থীরা। পরে ওই দাবির মুখে রাতেই পদত্যাগ করতে বাধ্য হন ইনচার্জ রোকেয়া সুলতানা ও প্রধান সহকারী উজ্জ্বল শেখ।

এদিকে কলেজটির শিক্ষার্থীদের অভিযোগ, ‘নার্সিং ও মিডওয়াইফারি কলেজের ইনচার্জ রোকেয়া সুলতানা একজন দুর্নীতিবাজ লোক। তিনি কলেজটির ভর্তির রশিদ বাণিজ্য, ধর্মীয় উৎসবের নাম ভাঙিয়ে ও বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের কাছে থেকে মিষ্টি খাওয়ার কথা বলে টাকা নেওয়া, শিক্ষার্থীদের ড্রেস (পোশাক) কেনার টাকার নয়ছয়, বিভিন্ন অজুহাতে নানা উপায়ে শিক্ষার্থীদের টাকা আত্মসাৎ, কলেজটিতে মেডিকেল বোর্ড ফি’র নামে ৮’শ থেকে ১২’শ টাকা আদায় করেছেন বলে অভিযোগ শিক্ষার্থীদের। আর এসব দুর্নীতি ও অনিয়মের সহযোগিতা করেছেন কলেজটির প্রধান সহকারী উজ্জ্বল শেখ, পিয়ন নুরুল হক নূর ও গাড়ী চালক কাজী পিনু।

এ ঘটনা নিয়ে বুধবার (২১ আগস্ট) “ফরিদপুরে নার্সিং কলেজের ইনচার্জ অবরুদ্ধ, পদত্যাগ দাবি” শিরোনাম একটি সংবাদ প্রকাশ করে বিভিন্ন সংবাদমাধ্যম।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati