1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
বঙ্গভবনে রাষ্ট্রপতিকে ফরিদপুর জেলা পরিষদের ফুলেল শুভেচ্ছা বোয়ালমারীতে প্রাথমিক বিদ্যালয়ের এতিম শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ ফরিদপুরে হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ ফরিদপুরের সিভিল সার্জন পদে ডা. মঞ্জুর এলাহীর বদলি ও ‌পদায়ন আদেশ ‌ বাতিল ফরিদপুরে কৃষকদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে সিভিল সার্জন পদে সদ্য নিয়োগ পাওয়া ডা. এস এম মঞ্জুরকে প্রতিহতে অবস্থান কর্মসূচ আড়াই মাসের ব্যবধানে আলফাডাঙ্গায় একই গ্রামে কুপিয়ে হত্যা মধুখালীতে ৬ টুকরো অজ্ঞাত বস্তাবন্দি লাশ উদ্ধার ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান।
শিরোনাম :

ভাঙ্গায় মরিচের গুড়ো ছিটিয়ে দুর্বৃত্তদের হামলা,ভাংচুরঃদুই অন্তঃস্বত্তা নারী সহ আহত-৬

  • Update Time : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ৪৬২ Time View

ভাঙ্গায় মরিচের গুড়ো ছিটিয়ে দুর্বৃত্তদের হামলা,ভাংচুরঃদুই অন্তঃস্বত্তা নারী সহ আহত-৬

ভাঙ্গা প্রতিনিধিঃ

ভাঙ্গায় পূর্ব শত্রুতা ও পারিবারিক বিরোধের জের ধরে চোখে মরিচের গুড়ো ছিটিয়ে একটি পরিবারের উপর সংঘবদ্ধ হামলা ও বাড়িঘর ভাংচুর করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় ২ অন্তঃসত্তা মহিলা, শিশু সহ ৬জন গুরুতর আহত হয়েছে । আহতদের ভাঙ্গা ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার দিবাগত রাত ৮ টার দিকে উপজেলার আজিমনগর ইউনিয়নের তারাইল ঈশ্বরদী গ্রামে এঘটনা ঘটে। এঘটনায় সোমবার সকালে ভুক্তভোগী ভাঙ্গা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ ও ঘটনায় ভুক্তভোগী সূত্রে প্রকাশ, তারাইল ঈশ্বরদী গ্রামের হবি শেখের সাথে একই গ্রামের প্রতিপক্ষ দেলোয়ার চৌধুরীর সাথে দীর্ঘদিন ধরে পারিবারিক ভাবে বিরোধ ও শক্রতা চলে আসছিল। গত শুক্রবার বিকেলে দেলোয়ার ও তার সহযোগী রাকিব মোড়ল হবি শেখের উপর হামলা চালায়। ঐদিন রাতেই হবি শেখ বাদি হয়ে ভাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়ের করায় ক্ষিপ্ত হয়ে রবিবার(২৫ আগষ্ট) রাতে আবারো প্রতিপক্ষ দেলোয়ার চৌধুরী, রাকিব মোড়ল সহ তার লোকজন হবি শেখের পরিবারের উপর মরিচের গুঁড়ো ছিটিয়ে হামলা ও ভাংচুর করে ।
হামলায় আহতরা হলো, হবি শেখ(৬০) তার স্ত্রী হাফিজা বেগম(৫০), অন্তঃসত্তা দুই মেয়ে সুইটি আক্তার(২৪) ও সাথী আক্তার (২৬), সদ্য সন্তান প্রসব করা আরেক মেয়ে ময়না বেগম(২২) ও নাতিন ছামিরা আক্তার(৬) । আহতরা ভাঙ্গা ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন হবি শেখ কান্নাজড়িত কন্ঠে বলেন, থানায় অভিযোগ দেওয়ার পর তারা ক্ষিপ্ত হয়ে দেলোয়ারের ভাড়াটে সন্ত্রাসী উপজেলার গোয়ালদী গ্রামের রাকিব মোড়ল ও সহযোগী ৭/৮ জন সংঘবদ্ধ হয়ে কিছু বুঝে উঠার আগেই ঘরে ঢুকে মরিচের গুঁড়ো চোখে ছিটিয়ে দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও হামলা চালিয়ে আহত করে এবং ঘর দরজা ভাংচুর চালিয়ে লুটপাট করে টাকা- পয়সা ও স্বর্নালংকার নিয়ে যায়।
এ ব্যাপারে আহত অন্তঃস্বত্তা সুইটি আক্তার জানান,আমার পরিবারের উপর নারকীয় হামলা চালায়। আমরা ২ বোন অন্তঃ স্বত্তা সত্যেও তারা ক্ষান্ত হয়নি।আমরা হাসপাতালে ভর্তি হওয়ার পর রাতেই হাসপাতালে রাকিব সহ পূনরায় সংঘবদ্ধ হয়ে বেধড়ক মারধর করে। পরে এক পর্যায়ে হাসপাতাল কতৃপক্ষ এগিয়ে আসলে তারা পালিয়ে যায়।

এ ব্যাপারে ভাঙ্গা থানার এস,আই রাকিব জানান, হামলার ঘটনায় একটা অভিযোগ পেয়েছি। হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নিয়েছি। তদন্ত পুর্বক দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati