1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ভাঙ্গায় গুলি ছোড়ার ঘটনায় ২২ বোর রিভলবার উদ্ধার, গ্রেপ্তার ১ সংক্রান্ত প্রেস ব্রিফিং অনুষ্ঠিত ফরিদপুরের পুত্রবধূকে ধর্ষণের দায়ে শ্বশুরের যাবজ্জীবন ‎ বঙ্গভবনে রাষ্ট্রপতিকে ফরিদপুর জেলা পরিষদের ফুলেল শুভেচ্ছা বোয়ালমারীতে প্রাথমিক বিদ্যালয়ের এতিম শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ ফরিদপুরে হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ ফরিদপুরের সিভিল সার্জন পদে ডা. মঞ্জুর এলাহীর বদলি ও ‌পদায়ন আদেশ ‌ বাতিল ফরিদপুরে কৃষকদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে সিভিল সার্জন পদে সদ্য নিয়োগ পাওয়া ডা. এস এম মঞ্জুরকে প্রতিহতে অবস্থান কর্মসূচ আড়াই মাসের ব্যবধানে আলফাডাঙ্গায় একই গ্রামে কুপিয়ে হত্যা
শিরোনাম :

চরভদ্রাসনে মুদি ব্যবসায়ী হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

  • Update Time : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৭৬ Time View

চরভদ্রাসনে মুদি ব্যবসায়ী হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

চরভদ্রাসন প্রতিনিধি :

চরভদ্রাসনে মুদি ব্যবসায়ী মো: আমিনুল ইসলাম বাচ্চু (৩৫) পিটিয়ে ও কুপিয়ে জখম করে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় এলাকাবাসী। শুক্রবার দুপরে চরভদ্রাসন উপজেলার গাজিরটেক ইউনিয়নে ছায়ের মোল্যার বাজারে বিক্ষোভ ও মানববন্ধন পালন করা হয়। মানববন্ধনে খুনিদের গ্রেপ্তার ও বিচার দাবি করা হয়।
মানববন্ধনে স্থানীয় চরহাজীগঞ্জ বিদ্যালয়ের শিক্ষক মো: রিপন মিয়া, রেজাউল করিম, হাজী শাহজাউদ্দিন মো: সেলিম মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, আসামি আজিজ মুন্সী ও আকবর মুন্সি বিভিন্ন সময়ে এলাকায় নানা ধরনের অপরাধের সাথে জড়িত থাকলেও কেউ প্রতিবাদ করার সাহস পায় না। তারা সন্ত্রাসী। সামন্য জমি জমা বিষয় নিয়ে তার চাচাতো ভাই আমিনুল ইসলাম বাচ্চু কে ছুরি দিয়ে আঘাত করে মেরে ফেলে । আমরা গ্রামবাসী অবিলম্বে খুনি আজিজ মুন্সিকে গ্রেফতার করে বিচারের দাবি জানাচ্ছি।
উল্লেখ্য গত ২৫ সেপ্টেম্বর চরভদ্রাসন উপজেলার গাজিরটেক ইউনিয়নের ছায়ের মোল্যার বাজারে মো: আমিনুল ইসলাম বাচ্চুকে ছুরি দিয়ে আঘাত করে কুপিয়ে জখম করে হত্যা করে আজিজ মুন্সি ও তার ভাইসহ কিছু সন্ত্রাসীরা।
এ ঘটনায় নিহতের পিতা মো: মোজাহার মোল্যা চরভদ্রাসন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় ৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত নামে মামলা দায়ের করা হয় চরভ্রদাসন থানায়।
চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মো. গাফফার জানান, এ বিষয়ে একটি হত্যা মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। আমরা দ্রুত সময়ের মধ্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati