1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফরিদপুরে কৌশিক সাহা জিতু হ*ত্যা*র বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ফরিদপুরে সমকামিতার অভিযোগে দুই নারীকে আটক করে থানায় হস্তান্তর চরভদ্রাসনে আইনশৃঙ্খলা সভায় সার সংকটক বড় সমস্যা বলে দাবি । মাদক নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ ফরিদপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বোয়ালমারীতে ঐতিহ্যের টানে দাদুড়িয়া বিলে পলো উৎসব, মাছ না পেয়ে হতাশ শিকারিরা মধুখালীতে পানির গর্তে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু বাবার শেষ ইচ্ছা পূরণ করতে দিলো না সন্তান! যুদ্ধাহত মুক্তিযোদ্ধার দাফন নিয়ে ভাইবোনদের বিরোধ
শিরোনাম :

ছাত্র জনতার গণঅভ্যুত্থানের প্রত্যাশার নতুন পরিবর্তনের কেতন উড়িয়ে সামাজিক সাম্য, ন্যায় বিচার ও আইনের শাসন নিশ্চিত করার আহ্বান প্রধান বিচারপতি

  • Update Time : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৪০ Time View

ছাত্র জনতার গণঅভ্যুত্থানের প্রত্যাশার নতুন পরিবর্তনের কেতন উড়িয়ে সামাজিক সাম্য, ন্যায় বিচার ও আইনের শাসন নিশ্চিত করার আহ্বান প্রধান বিচারপতি

শহর প্রতিনিধি :

একটি মহান আদর্শের উপরে ভিত্তি করে আমাদের দেশে মুক্তিযুদ্ধ হয়েছে উল্লেখ করে প্রধান বিচারপতি ড: সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, যে প্রত্যাশায় আমাদের দেশের ছাত্র জনতা জুলাই আগস্ট মাসে এক অভূতপূর্ব গণঅভ্যুত্থানের মাধ্যমে নতুন পরিবর্তনের কেতন উড়িয়েছে, তার লক্ষ্য ছিল দেশের সকল স্তরে সামাজিক সাম্য, ন্যায় বিচার ও আইনের শাসন নিশ্চিত করা। এ কথা অনস্বীকার্য যে একটি ন্যায়ভিত্তিক শোষণ মুক্ত সমাজ গঠন এবং সমাজের সর্বস্তরে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আইনের শাসনের কোন বিকল্প নেই।

রবিবার দুপুরে জেলা আইনজীবী সমিতি ভবনে
ফরিদপুর জেলা আইনজীবী সমিতির উদ্যোগে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ কে দেয়া ফুলেল সংবর্ধনা প্রধান অনুষ্ঠানে তিনি একথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, আমাদের সংবিধান ও আইনের চোখে সমতা ন্যায়বিচার, ন্যায় বিচারের অধিকার ও আইনের আশ্রয় লাভের অধিকারের কথা বারবার উচ্চারিত হয়েছে।

অনুষ্ঠানে জেলা আইনজীবী সমিতির সভপতি এ্যাড. আবদুল কাদের মিয়ার সভাপতিত্বে জেলা দায়রা জজের বিচারক জিয়া হায়দার, জেলা প্রশাসক কামরুল হাসান মোল্যা, পুলিশ সুপার আব্দুল জলিল, এ্যাড. মোদাররেস আলী ইছা, এ্যাড. সুবল চন্দ্র সাহা, এ্যাড,. জাহিদ বেপারি প্রমুখ বক্তব্য রাখেন।

এর আগে সকালে প্রধান বিচারপতি বিচারপ্রার্থীদের জন্য আদালত চত্বরে স্থাপন করা বিশ্রামাগার “ন্যায়কুঞ্জ” উদ্বোধন করেন এবং আদালত চত্বরে বকুল ফুল গাছ রোপন করেন। পরে তিনি আদালতের বিভিন্ন এজলাস পরিদর্শন করেন।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati