1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ভাঙ্গায় গুলি ছোড়ার ঘটনায় ২২ বোর রিভলবার উদ্ধার, গ্রেপ্তার ১ সংক্রান্ত প্রেস ব্রিফিং অনুষ্ঠিত ফরিদপুরের পুত্রবধূকে ধর্ষণের দায়ে শ্বশুরের যাবজ্জীবন ‎ বঙ্গভবনে রাষ্ট্রপতিকে ফরিদপুর জেলা পরিষদের ফুলেল শুভেচ্ছা বোয়ালমারীতে প্রাথমিক বিদ্যালয়ের এতিম শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ ফরিদপুরে হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ ফরিদপুরের সিভিল সার্জন পদে ডা. মঞ্জুর এলাহীর বদলি ও ‌পদায়ন আদেশ ‌ বাতিল ফরিদপুরে কৃষকদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে সিভিল সার্জন পদে সদ্য নিয়োগ পাওয়া ডা. এস এম মঞ্জুরকে প্রতিহতে অবস্থান কর্মসূচ আড়াই মাসের ব্যবধানে আলফাডাঙ্গায় একই গ্রামে কুপিয়ে হত্যা
শিরোনাম :

নগরকান্দায় শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে কলেজ শিক্ষকের পদত্যাগ দাবি

  • Update Time : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ৪৩০ Time View

নগরকান্দায় শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে কলেজ শিক্ষকের পদত্যাগ দাবি

নগরকান্দা প্রতিনিধিঃ

শিক্ষার্থীদের যৌন হয়রানি করে ভয়-ভীতি প্রদর্শন, মাদক সেবন ও ধর্মীয় বৈষম্য সৃষ্টি সহ নানা অনিয়মের অভিযোগ এনে ফরিদপুরের নগরকান্দার এম এ সাকুর মহিলা কলেজের প্রভাষক ফরহাদ হোসেন খানের পদত্যাগ দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা।

বুধবার (০২ অক্টোবর) সকালে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলেজটির সভাপতি কাফী বিন কবিরের কাছে গণস্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ জমা দেন শিক্ষার্থীরা।

অভিযোগের শিক্ষার্থীরা উল্লেখ করেন, এম এ শাকুর মহিলা কলেজের (ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিভাগের) প্রভাষক ফরহাদ হোসেন খান তাদের সাথে বিভিন্ন সময় অশালীন ভাষায় কথাবার্তা, খারাপ আচরণ, অশালীন দৃষ্টিভঙ্গি প্রদর্শন, শিক্ষার্থীদের ভয়-ভীতি প্রদর্শন ও মাদক সেবনসহ নানান অপকর্মের কথা অভিযোগ পত্রে তুলে ধরেন। এ সময় তারা প্রভাষক ফরহাদ খানের পদত্যাগের এক দফা দাবি তুলে ধরেন।

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক ফরহাদ হোসেন খান বলেন, আমার বিরুদ্ধে যে সকল অভিযোগ শিক্ষার্থীরা এনেছে তার কোন ভিত্তি নেই, আমাকে সামাজিকভাবে সম্মানহানি ও হয়রানির জন্যেই তারা এই নাটক সাজিয়েছে, যা তদন্ত করলেই বেরিয়ে আসবে।

অভিযোগের বিষয়ে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রতিষ্ঠানটির সভাপতি কাফী বিন কবির বলেন, আজ সকালে এক শতাধিক শিক্ষার্থীরা এম এ শাকুর মহিলা কলেজের প্রভাষক ফরহাদ হোসেন খানের বিরুদ্ধে যৌন হয়রানি সহ বিভিন্ন অভিযোগ এনে গণস্বাক্ষরিত একটি অভিযোগ পত্র জমা দিয়েছে। আমরা খুব শীঘ্রই একটি তদন্ত কমিটি গঠন করে কঠোর ব্যবস্থা গ্রহণ করবো।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati