1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ভাঙ্গায় গুলি ছোড়ার ঘটনায় ২২ বোর রিভলবার উদ্ধার, গ্রেপ্তার ১ সংক্রান্ত প্রেস ব্রিফিং অনুষ্ঠিত ফরিদপুরের পুত্রবধূকে ধর্ষণের দায়ে শ্বশুরের যাবজ্জীবন ‎ বঙ্গভবনে রাষ্ট্রপতিকে ফরিদপুর জেলা পরিষদের ফুলেল শুভেচ্ছা বোয়ালমারীতে প্রাথমিক বিদ্যালয়ের এতিম শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ ফরিদপুরে হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ ফরিদপুরের সিভিল সার্জন পদে ডা. মঞ্জুর এলাহীর বদলি ও ‌পদায়ন আদেশ ‌ বাতিল ফরিদপুরে কৃষকদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে সিভিল সার্জন পদে সদ্য নিয়োগ পাওয়া ডা. এস এম মঞ্জুরকে প্রতিহতে অবস্থান কর্মসূচ আড়াই মাসের ব্যবধানে আলফাডাঙ্গায় একই গ্রামে কুপিয়ে হত্যা
শিরোনাম :

ফরিদপুরে শারদীয় দূর্গা উৎসব উদযাপনে সেনাবাহিনীর নিরাপত্তা বিষয়ক সভা অনুষ্ঠিত

  • Update Time : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ৪১৭ Time View

ফরিদপুরে শারদীয় দূর্গা উৎসব উদযাপনে সেনাবাহিনীর নিরাপত্তা বিষয়ক সভা অনুষ্ঠিত

শহর প্রতিনিধি :
ফরিদপুরে শারদীয় দূর্গা উৎসব উদযাপন নিয়ে সেনাবাহিনীর নিরাপত্তা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার ফরিদপুর সার্কিট হাউসে এই জেলার আইনশৃঙখলা বাহিনীর উর্ধতন কর্মকর্তাসহ বিভিন্ন মহলের নের্তৃবৃন্দদের সাথে নিয়ে নিরাপত্তা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ২৭ আরই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম খালিদ আব্দুল্লাহ পিএসসি।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলী সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইমদাদ হোসাইন, র ্যাব-১০ এর ফরিদপুর কমান্ডার লে.কমান্ডার কে এম.শায়েখ আকতার, বিএনপির সাবেক এমপি ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম, জেলা জামায়াতের আমির মোঃ বদরউদ্দিন সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, ফরিদপুর জেলা পূজা কমিটির নেতৃবৃন্দ।

সভায় ২৭ আরই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম খালিদ আব্দুল্লাহ পিএসসি বলেন, শারদীয় দূর্গা উৎসবে শান্তি-শৃঙ্খলা ও উৎসবের আমেজ বজায় রাখতে সেনাবাহিনী মাঠে রয়েছে। সেই সাথে পূজা চলাকালীন গুজব রটনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবগত করারও আহ্বান জানান তিনি। আপনারা সব সময়ের জন্য মনে করবেন আপনাদের আস্থার জায়গায় বাংলাদেশ সেনবাহিনী রয়েছে। হিন্দু ধর্মালম্বীদের নিশ্চিন্তে নির্বিঘ্নে পূজা উদযাপন করতে যা যা করতে লাগে তা বাংলাদেশ সেনাবাহিনী করবে। তিনি বলেন, আপনারা সকলেই একটু সহনশীল থাকবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড় কোনো তথ্য না বিশ্লেষণ করে বিশ্বাস করবেন না। অনেক সময় ভুল হয়, আবার মানুষ ভুল ব্যাখাও করে। ফেসবুকের মাধ্যমে অনেক রিউমার ছড়িয়ে পড়ে। সামাজিক মাধ্যমগুলোতে যা দেখেন তা সত্য হিসেবে বিবেচনা করে হুট করেই ঝাঁপিয়ে পড়বেন না। আগে বিশ্বস্ত সূত্র থেকে নিশ্চিত হন। বিবেক দিয়ে বিবেচনা করুন। তাহলে এই সুন্দর বাংলাদেশে সবাই মিলেমিশে থাকতে পারবো।
জেলার নয়টি উপজেলায় এবছর ৭২৬টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি মন্ডপে আনসার সদস্য, সেচ্ছাসেবক নিয়োগসহ বিভিন্ন প্রস্তুতি নেয়া হয়েছে।
এসময় র ্যাব, আনসার, পুলিশের উর্ধতন কর্মকর্তাসহ পূজা উদযাপন কমিটির সদস্য ও বিএনপি, জামায়াতের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati