1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ভাঙ্গায় গুলি ছোড়ার ঘটনায় ২২ বোর রিভলবার উদ্ধার, গ্রেপ্তার ১ সংক্রান্ত প্রেস ব্রিফিং অনুষ্ঠিত ফরিদপুরের পুত্রবধূকে ধর্ষণের দায়ে শ্বশুরের যাবজ্জীবন ‎ বঙ্গভবনে রাষ্ট্রপতিকে ফরিদপুর জেলা পরিষদের ফুলেল শুভেচ্ছা বোয়ালমারীতে প্রাথমিক বিদ্যালয়ের এতিম শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ ফরিদপুরে হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ ফরিদপুরের সিভিল সার্জন পদে ডা. মঞ্জুর এলাহীর বদলি ও ‌পদায়ন আদেশ ‌ বাতিল ফরিদপুরে কৃষকদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে সিভিল সার্জন পদে সদ্য নিয়োগ পাওয়া ডা. এস এম মঞ্জুরকে প্রতিহতে অবস্থান কর্মসূচ আড়াই মাসের ব্যবধানে আলফাডাঙ্গায় একই গ্রামে কুপিয়ে হত্যা
শিরোনাম :

ফরিদপুরে বিএনপির পক্ষ হতে ২০২৪ এর ছাত্র আন্দোলনে নিহত শহীদ পরিবারের সদস্যদের আর্থিক অনুদান প্রদান 

  • Update Time : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ৫১৬ Time View
ফরিদপুরে বিএনপির পক্ষ হতে ২০২৪ এর ছাত্র আন্দোলনে নিহত শহীদ পরিবারের সদস্যদের আর্থিক অনুদান প্রদান
শহর প্রতিনিধি:
 ফরিদপুরে বিএনপির পক্ষ হতে ২০২৪ এর ছাত্র আন্দোলনে নিহত শহীদ পরিবারের সদস্যদের আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
 ফরিদপুরে ২০২৪ এর ছাত্র আন্দোলনে নিহত ৮ শহীদ পরিবারকে আমরা বিএনপি পরিবার এর উদ্যোগে  উক্ত আর্থিক অনুদান প্রদান করা হয়।
জেলা বিএনপির আহবায়ক জনাব এ্যাড. সৈয়দ মোদাররেস আলী ঈসা এর  সভাপতিত্বে আজ মঙ্গলবার বেলা বারোটায়  ফরিদপুর জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ  আর্থিক অনুদান প্রদান  অনুষ্ঠান  অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি ছিলেন  বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ- প্রযুক্তি বিষয়ক সম্পাদক  আশরাফ উদ্দিন বকুল বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন ,কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব চৌধুরী নায়াব ইবনে ইউসুফ, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক  আলমগীর কবির,আমরা বিএনপি পরিবার এর আহ্বায়ক  আতিকুর রহমান রুমন,জেলা বিএনপির সদস্য সচিব  একে কিবরিয়া স্বপন, আফজাল হোসেন খান পলাশ ফরিদপুর মহানগর বিএনপির আহবায়ক এ এফ এম কাইয়ূম জঙ্গি, জেলা যুবদলের সভাপতি  রাজীব হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন  জুলাই -আগস্ট ২০২৪ এর ছাত্র জনতার গণ আন্দোলনে নিহত সকল শহীদদের কে জাতি চিরকাল কৃতজ্ঞতা ভরে স্মরণ করবে।
 তারা শহীদ পরিবারের সদস্যদের উদ্দেশ্য করে বলেন- পৃথিবীর কোন অনুদান কিংবা ক্ষতিপূরণ আপনাদের এই আত্মত্যাগের সামনে কিছুই না। আমরা যদি ভবিষ্যতে ক্ষমতায় যেতে পারি তাহলে প্রত্যেক শহীদ পরিবারের জন্য স্থায়ী আর্থিক পুনর্বাসনের ব্যবস্থা করবো এবং প্রত্যেক শহীদের নামে রাস্তা ঘাটের নাম করণ করবো,কারণ এই শহীদদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশের জনগণ দ্বিতীয় স্বাধীনতার স্বাদ পেয়েছে এবং আওয়ামী দুঃশাসনের হাত থেকে রক্ষা পেয়েছে। সভা শেষে আন্দোলনে নিহত ফরিদপুরের ৮ পরিবারকে ৫০০০০ টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati