1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফরিদপুরে কৌশিক সাহা জিতু হ*ত্যা*র বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ফরিদপুরে সমকামিতার অভিযোগে দুই নারীকে আটক করে থানায় হস্তান্তর চরভদ্রাসনে আইনশৃঙ্খলা সভায় সার সংকটক বড় সমস্যা বলে দাবি । মাদক নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ ফরিদপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বোয়ালমারীতে ঐতিহ্যের টানে দাদুড়িয়া বিলে পলো উৎসব, মাছ না পেয়ে হতাশ শিকারিরা মধুখালীতে পানির গর্তে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু বাবার শেষ ইচ্ছা পূরণ করতে দিলো না সন্তান! যুদ্ধাহত মুক্তিযোদ্ধার দাফন নিয়ে ভাইবোনদের বিরোধ
শিরোনাম :

ফরিদপুরে অ্যালকোহল পানে দুই কলেজ ছাত্রীর মৃত্যু

  • Update Time : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ৪১৭ Time View

ফরিদপুরে অ্যালকোহল পানে দুই কলেজ ছাত্রীর মৃত্যু

শহর প্রতিনিধিঃ
ফরিদপুরে অ্যালকোহল পানে দুই কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। মধ্যরাতের পরে ওই দুই তরুণীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
নিহতারা হলেন অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী পূজা বিশ্বাস(২০)। সে মাগুরা জেলার শালিকা উপজেলার দেবিলা গ্রামের সাধন বিশ্বাসের মেয়ে। অপরজন হলেন সরকারি রাজেন্দ্র কলেজের ডিগ্রী পড়ুয়া রত্না সাহা(২৬)। সে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ৪নং ওয়াডের আমগ্রাম এলাকার রতন কুমার সাহার মেয়ে।

নিহতদের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, সরকারি রাজেন্দ্র কলেজে পড়ুয়া ওই দুই শিক্ষার্থী শহরের আলিপুরের কানাই মাতবার মোড় এলাকায় বাড়ী ভাড়া বসবাস করতেন। শুক্রবার সন্ধ্যায় পূজা দেখে ফিরে এসে অসুস্থ হয়ে পড়েন তারা।
তাদের বাসায থাকা অপর চাকুরীজীবী নারী বিথি সাহা জানান, ক্রমশ অবস্থায় অবনতি ঘটলে মধ্যরাতে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, নিহতদের একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়, আরেকজন চিকিৎসাধীন অবস্থায় রাত চারটার দিকে মারা যান।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদ উজ্জামান বলেন, সকালে ফরিদপুর মেডিকেল হসপিটাল থেকে জানানো হয় দুই নারী অ্যালকোহল পানে মৃত্যু হয়েছে। নিহত পূজা ও রত্না গতকাল সন্ধ্যায় পূজা দেখতে বের হয। তারপরে রাত ১০টার পরে তারা বাসায় এসে অসুস্থ হয়ে পড়ে। এ সময় তাদের খালা বিথি তাদেরকে প্রথমে ফরিদপুর জেনারেল হসপিটালে পরে ফরিদপুর মেডিকেল হসপিটালে ভর্তি করে। সেখানে দুইজনের মৃত্যু হয়। লাশ ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হসপিটালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ বের হবে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati