1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ভাঙ্গায় গুলি ছোড়ার ঘটনায় ২২ বোর রিভলবার উদ্ধার, গ্রেপ্তার ১ সংক্রান্ত প্রেস ব্রিফিং অনুষ্ঠিত ফরিদপুরের পুত্রবধূকে ধর্ষণের দায়ে শ্বশুরের যাবজ্জীবন ‎ বঙ্গভবনে রাষ্ট্রপতিকে ফরিদপুর জেলা পরিষদের ফুলেল শুভেচ্ছা বোয়ালমারীতে প্রাথমিক বিদ্যালয়ের এতিম শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ ফরিদপুরে হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ ফরিদপুরের সিভিল সার্জন পদে ডা. মঞ্জুর এলাহীর বদলি ও ‌পদায়ন আদেশ ‌ বাতিল ফরিদপুরে কৃষকদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে সিভিল সার্জন পদে সদ্য নিয়োগ পাওয়া ডা. এস এম মঞ্জুরকে প্রতিহতে অবস্থান কর্মসূচ আড়াই মাসের ব্যবধানে আলফাডাঙ্গায় একই গ্রামে কুপিয়ে হত্যা
শিরোনাম :

ফরিদপুরে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা বিপুল ঘোষের বাড়িতে চুরি

  • Update Time : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ৪৮৩ Time View

ফরিদপুরে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা বিপুল ঘোষের বাড়িতে চুরি

শহর প্রতিনিধি :

ফরিদপুরের সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের চন্ডিপুর এলাকায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা বিপুল ঘোষের গ্রামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে।

জানা যায়, ঢাকার একটি হত্যা মামলায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা বিপুল ঘোষ এর চার ভাতিজার নামে মামলা দেয়া হয়। মামলায় পাট ব্যবসায়ী দিপু ঘোষ জেলহাজতে, বাকি তিনজন পলাতক অবস্থায় রয়েছে। আর এই সুযোগে বাড়ির তিনটি জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে সবকিছু চুরি করে নিয়ে যায় চোর। এসময় চোর ঘরে থাকা নগদ টাকা-পয়সা, সোনা, ব্যবহৃত কাপড়-চোপড় নিয়ে যায়।

এ সময় বাড়িতে তার বড় ভাতিজা দীপু ঘোষের স্ত্রী করুণা ঘোষ ছেলেমেয়ে নিয়ে অন্য একটি ঘরে ছিল। ‌সকালে ঘর খুলতে গিয়ে ওই ঘর গুলোতে গিয়ে দেখে কোন কিছুই নেই।

এ বিষয়ে করুণা ঘোষ জানান, আমার স্বামী সহ তিন দেবরের নামে এলাকার একটি গ্রুপ জমিজমা বিরোধের জের ধরে ঢাকার একটি হত্যা মামলায় নাম জড়িয়ে দিয়েছে। আমার স্বামী সহ তিন দেবর রাজনীতির সাথে জড়িত না থাকলেও সেই মামলায় তাদের নাম দিয়ে দেওয়া হয়েছে। এরপর থেকেই বাড়ির সকলে পলাতক। বেশ কিছুদিন যাবত ধরে আমাদের বাড়িতে বিভিন্ন সময় লুটপাটের চেষ্টা করা হচ্ছে। এরই মাঝে গতরাতে কোন একটি সময় বাড়ির তিনটি জানালার গ্রিল কেটে ঘরে থাকা নগদ অর্থ, স্বর্ণসহ সবকিছু নিয়ে যায়। তবে সবচাইতে অবাক করা বিষয় এ ঘটনায় বাড়ির ব্যবহৃত সকল জামা কাপড় নিয়ে গেছে। চোরেরা পুরাতন জামা কাপড় নিয়ে যাওয়া একটি আচর্য বিষয় বলেও তিনি জানান। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati