1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:১১ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
চরভদ্রাসনে ২৫০ ইমামের মাঝে ঈদ উপহার বিতরণ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে যৌথ বাহিনীর বিশেষ অভিযান, ২০ জনকে কারাদণ্ড ফরিদপুরে পল্লীকবি জসীমউদ্দীনের ৫০ তম মৃত্যুবার্ষিকী পালিত মাদক ও সন্ত্রাসের গডফাদার রব বেপারীর হাত থেকে মুক্তি পেতে এলাকাবাসীর মানববন্ধন, ফরিদপুরে যৌতুকের দাবীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন ফরিদপুর পৌরসভার উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মাদক, জুয়া ও সন্ত্রাস দেখলে সাথে সাথে ফোন দিন -চৌধূরী নায়াব ইউসুফ সদরপুরে দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালি ও মহড়া অনুষ্ঠিত এসিল্যান্ডের জরিমানা করা দোকান থেকে ইফতার মাহফিলের মিষ্টি কিনলেন ইউএনও
শিরোনাম :

ফরিদপুরে ছাত্র গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে স্মরণসভা ও সংস্কৃতিক অনুষ্ঠান

  • Update Time : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ২৮০ Time View

ফরিদপুরে ছাত্র গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে স্মরণসভা ও সংস্কৃতিক অনুষ্ঠান

শহর প্রতিনিধি:

সরকারি রাজেন্দ্র কলেজে জুলাই আগস্ট ছাত্র গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে স্মরণসভা ও সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার বেলা ১১ টায় সরকারি রাজেন্দ্র কলেজের শহর ক্যাম্পাসে উক্ত অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

সরকারি রাজেন্দ্র কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ এস এম আব্দুল হালিম, বক্তব্য রাখেন উপাধ্যাক্ষ ওবায়দুর রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান এস এম শহিদুল ইসলাম, ইসলামের ইতিহাসের সহযোগি অধ্যাপক মোস্তফা সাইফুজ্জামান, ছাত্রশিবির ফরিদপুর জেলা শাখার সভাপতি জিহাদুল ইসলাম রত্ন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সোহেল রানা, ছাত্রদল নেতা মামুনুর রহমান মামুন,রাজেন্দ্র কলেজে শিক্ষার্থী হাসিবুর রহমান শহিদুল আবরার শিহাব প্রমুখ।

সভায় বক্তারা বলেন গত ৫ আগস্ট ছাত্রজনতার আন্দোলনে স্বৈরাচারী শেখ হাসিনার পতন ঘটেছে। এ আন্দোলনে দেশে অসংখ্য মানুষ তাদের অধিকার আদায়ের জন্য প্রাণ দিয়েছেন অনেকেই এখনো আহত অবস্থায় হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

স্বাধীন দেশে বাস করেও আমরা পরাধীন ছিলাম। আমাদের কোন অধিকার ছিল না আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতারা আমাদের জিম্মি করে ফেলেছিল। আমরা আজ স্বাধীন ভাবে কথা বলতে পারছি। বিগত দিনে আওয়ামী লীগ সরকার ও তার সংগঠনগুলো সাধারণ ছাত্রছাত্রীদের উপর অত্যাচার করেছিল। জুলুম করেছিল নির্যাতন করেছিল। যে কারণে দেশে গণ অভ্যুত্থানে সৃষ্টি হয়েছিল।

এখনো ষড়যন্ত্র থেমে নেই । এখনো বিদেশে বসে শেখ হাসিনা একের পর ষড়যন্ত্র করে যাচ্ছেন। ভারতীয় কিছু মিডিয়া প্রোপাগান্ডা সৃষ্টি করছে। সেদিক থেকে সচেতন থাকতে হবে। বাংলাদেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই একসাথে বসবাস করছি। এদেশের প্রতি সবার দায়িত্ব রয়েছে। আর তাই দেশে যাতে কোন রকম সাম্প্রদায়িকতার বিষ বপন করতে না পারে সেদিকে সবাইকে লক্ষ্য রাখার জন্য আহ্বান করা হয়।

অনুষ্ঠানে পরবর্তী পর্বে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন ময়েজ মঞ্জিল জামে মসজিদের পেশ ইমাম মওলানা কবির হোসেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিকে এ অনুষ্ঠান উপলক্ষে কলেজ ক্যাম্পাসে জুলাই আগস্ট এর বিভিন্ন আলোকচিত্র প্রদর্শন করা হয়।

এ সময় কলেজের কলেজে ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকা সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati