1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে কৃষকদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে সিভিল সার্জন পদে সদ্য নিয়োগ পাওয়া ডা. এস এম মঞ্জুরকে প্রতিহতে অবস্থান কর্মসূচ আড়াই মাসের ব্যবধানে আলফাডাঙ্গায় একই গ্রামে কুপিয়ে হত্যা মধুখালীতে ৬ টুকরো অজ্ঞাত বস্তাবন্দি লাশ উদ্ধার ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান। ফরিদপুরে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন ফরিদপুরে ৮ দলীয় ফুটবল কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ফরিদপুরের চরাঞ্চলে ৫ হাজার তালবীজ ও বৃক্ষের চারা বিতরণ ফরিদপুরে ‘শ্রমিক কল্যাণ’-এর নামে নতুন করে চাঁদাবাজি শুরু: দুই সংগঠনের পকেটে যাচ্ছে ৬০ টাকা
শিরোনাম :

ফরিদপুরে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশুরোগ মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত

  • Update Time : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ২৭৫ Time View

ফরিদপুরে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশুরোগ মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি :

ফরিদপুরে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশুরোগ মুক্তি কামনায় দোয়া ও আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০নভেম্বর) বিকাল ৪টায় শহরের ময়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর সদর ৩ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী ও মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ।

ফরিদপুর মহানগর বিএনপি সিনিয়র যুগ্ন আহবায়ক এ বি সিদ্দিকী মিতুলের সভাপতিত্বে ও ফরিদপুর সদর উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান বেনজির আহমেদ তাবরীজের আয়োজনে ফরিদপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আফজাল হোসেন খান পলাশ, বিএম এর সভাপতি ডাঃ মোস্তাফিজুর রহমান শামীম, জেলা বিএনপি যুগ্ন আহবায়ক রাশেদুল ইসলাম লিটন, আজম খান, মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, জেলা ছাত্র দলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার সিথিল, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈকত হাসান, মহানগর ছাত্রদলের সভাপতি মুনিব হাসান সোহাগ, জেলা মহিলা দলের সভাপতি নাজরিন রহমানসহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ময়েজ মঞ্জিল জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা কবির আহমেদ।

এ সময় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া একজন মহীয়সী নারী হিসেবে দেশের মানুষের জন্য সারা জীবন সেক্রিফাইস করে গিয়েছেন। তার মহৎ গুণগুলোকে সবাই জীবন চলার পথে কাজে লাগাতে পারলে দেশ ও জাতি আরো এগিয়ে যাবে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati