1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে কৃষকদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে সিভিল সার্জন পদে সদ্য নিয়োগ পাওয়া ডা. এস এম মঞ্জুরকে প্রতিহতে অবস্থান কর্মসূচ আড়াই মাসের ব্যবধানে আলফাডাঙ্গায় একই গ্রামে কুপিয়ে হত্যা মধুখালীতে ৬ টুকরো অজ্ঞাত বস্তাবন্দি লাশ উদ্ধার ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান। ফরিদপুরে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন ফরিদপুরে ৮ দলীয় ফুটবল কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ফরিদপুরের চরাঞ্চলে ৫ হাজার তালবীজ ও বৃক্ষের চারা বিতরণ ফরিদপুরে ‘শ্রমিক কল্যাণ’-এর নামে নতুন করে চাঁদাবাজি শুরু: দুই সংগঠনের পকেটে যাচ্ছে ৬০ টাকা
শিরোনাম :

এসিল্যান্ডের জরিমানা করা দোকান থেকে ইফতার মাহফিলের মিষ্টি কিনলেন ইউএনও

  • Update Time : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ২৪৮ Time View

এসিল্যান্ডের জরিমানা করা দোকান থেকে ইফতার মাহফিলের মিষ্টি কিনলেন ইউএনও

বিশেষ প্রতিনিধি:
সোমবার (৯ মার্চ) ফরিদপুরের মধুখালী উপজেলা প্রশাসনের এমন কর্মকাণ্ডে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, উপজেলার বাগাট রাজকুমার মিষ্টান্ন ভান্ডারের কারখানায় সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুর রহমান। অভিযানকালে কারখানায় তেলে ময়লা, মিষ্টির সিরা পুরানোসহ অপরিষ্কার থাকায় দেড় লাখ টাকা জরিমানা করা হয়।

এদিকে একই দিন (৯ মার্চ) ছিল উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল। বিকেল ৩টার দিকে বাগাট রাজকুমার মিষ্টান্ন ভান্ডার থেকে দই নেওয়া হয় ইফতার মাহফিলের জন্য। ইফতার মাহফিলে নানা খাবারের সঙ্গে ওই দোকানের দইও পরিবেশন করা হয়। দুপুরে দোকানটির কারখানায় জরিমানা করে একই দোকানের দই ইফতার মাহফিলে পরিবেশন করায় উপজেলা প্রশাসনের এমন কর্মকাণ্ডে জনমনে দেখা দিয়েছে নানা প্রশ্ন?
মধুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুর রহমান বলেন, ‘বাগাট রাজকুমার মিষ্টান্ন ভান্ডারের কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে কারখানায় রাখা তেলে ময়লা পাওয়া যায়। এছাড়া চিনি দিয়ে তৈরি সিরাও কয়েকদিন আগের লক্ষ্য করা যায় এবং অপরিষ্কার পরিবেশ থাকার কারনে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।
দুপুরে জরিমানা করে বিকেলে ওই দোকানের দই ইফতার মাহফিলের কেনার বিষয়ে তিনি বলেন, ‘আমার দায়িত্ব মোবাইল কোর্ট পরিচালনা করা। অনিয়ম পেয়েছি, একারণে জরিমানা করা হয়েছে। ইফতারের বিষয়টি উপজেলা প্রশাসনের বিষয়।

বাগাট রাজকুমার মিষ্টান্ন ভান্ডারের স্বত্বাধিকারী সুকুমার ঘোষ জানান, কারখানায় নতুন ব্যারেলে তেল ছিল, যা খোলা হয়নি। ভ্রাম্যমাণ আদালত কারখানায় গিয়ে নতুন তেলের ব্যারেলের মুখ খোলে নিজেরাই, ওই সময় তারা বলেন তেলে ময়লা পাওয়া গেছে। এছাড়া চিনির তৈরি সিরা অনেকদিনের এমন অভিযোগ আনা হয়। যদিও আমি ওই সময় কারখানায় ছিলাম না। অন্যদের কাছ থেকে শুনেছি।

সুকুমার ঘোষ আরও বলেন ‘বিকেলে উপজেলা প্রশাসনের ইফতার মাহফিল ছিল, সেখানে আমাদের দোকান থেকেই দই নেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের অফিস থেকে সহকারীরা এসে ১৩৫টি কাপ দই নিয়ে যায়। দইয়ের দামও দিয়ে গেছে।’
এ বিষয়ে জানতে চাইলে মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান রেগে গিয়ে বলেন, একটা দোকানের সব কিছুইতো খারাপ না, যেগুলো খারাপ সেগুলোর কারণে জরিমানা করা হয়েছে। সবকিছু খারাপ হলে দোকানতো সিলগালা করে দেওয়া হতো, তাতো করা হয়নি, শুধুমাত্র জরিমানা করা হয়েছে।
ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা বলেন, ‘দুপুরে জরিমানা করে বিকেলে ওই দোকান থেকেই দই নেওয়া হয়েছে ইফতার মাহফিলের জন্য বিষয়টি কনফ্লিক্টিং। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati