ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
বিশেষ প্রতিনিধিঃ
সোমবার রাত ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের চুমুরদী ইউনিয়নের আড়ুয়ার মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—বরিশালের হিজলা উপজেলার সালাউদ্দিন হাওলাদার ও পটুয়াখালীর তুষখালী এলাকার আরিফুর রহমান। সালাউদ্দিন একটি মসজিদের ইমাম এবং আরিফুর একটি মাদ্রাসার শিক্ষক ছিলেন।
পুলিশ জানায়, তারা মোটরসাইকেলে ঢাকা থেকে বরিশালের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা দশমিনা পরিবহনের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে গুরুতর আহত হন দুজন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনাকবলিত বাসটি আটক করেছে হাইওয়ে পুলিশ। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।
Leave a Reply