সদরপুরে বাবুরচর স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শহিদুল ইসলাম বাবুল
বিশেষ প্রতিনিধি:
ফরিদপুরের সদরপুর উপজেলার বাবুরচর স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী আয়োজন অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল এর উদ্বোধন করেন।
আয়োজকরা জানান, দেশের আগামী দিনের ভবিষ্যৎ শিক্ষার্থীদের মেধা, প্রতিভা ও সুন্দর বিকাশে খেলাধুলার আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, পারস্পরিক সহযোগিতা ও ক্রীড়াসুলভ মনোভাব গড়ে তুলতে সহায়ক।
এ সময় প্রতিষ্ঠানটি শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থীবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।
Leave a Reply