1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরের উন্নয়নে মাস্টার প্ল্যানের দাবি, সাংবাদিকদের পাশে থাকার আশ্বাস নায়াব ইউসুফের ফরিদপুরে জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের শোভাযাত্রা মাদ্রাসা থেকে পালিয়ে ফরিদপুরে আসা তিন কিশোরী কোতোয়ালি থানা হেফাজতে ফরিদপুর জেনারেল হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীত করার উদ্যোগ, নির্মিত হবে ১৫ তলা আধুনিক ভবন নগরকান্দায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত একাধিক বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমার নদে মাছের পোনা অবমুক্তকরন মধুখালীতে অভিযান: ইলেকট্রিক শক মেশিন ও ব্যাটারি জব্দ খালেক চেয়ারম্যানের ১১ তম মৃত্যু বার্ষিকী পালিত। ৫ আগস্টের পর বাজার দখল” বোয়ালমারীতে হামলায় বিএনপি নেতাসহ আহত ২, ফের হামলার আশঙ্কায় ব্যবসায়ীরা ফরিদপুরের সিএন্ডবি ঘাট পতিতা পল্লিতে বাড়িওয়ালী আছিয়া বেগম এর মাদক সেবনে অতিষ্ঠ পতিতা পল্লির যৌন কর্মিরা।
শিরোনাম :

ফরিদপুরের উন্নয়নে মাস্টার প্ল্যানের দাবি, সাংবাদিকদের পাশে থাকার আশ্বাস নায়াব ইউসুফের

  • Update Time : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ Time View

ফরিদপুরের উন্নয়নে মাস্টার প্ল্যানের দাবি, সাংবাদিকদের পাশে থাকার আশ্বাস নায়াব ইউসুফের

বিশেষ প্রতিনিধি:

ফরিদপুরের সার্বিক উন্নয়নে মাস্টার প্ল্যান প্রণয়ন, শহরের যানজট নিরসন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার দাবি জানিয়েছেন বক্তারা।
শুক্রবার সকালে ফরিদপুর প্রেসক্লাবের সামসুদ্দিন মোল্লা মিলনায়তনে সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফের প্রেসক্লাব পরিদর্শন ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব দাবি জানানো হয়। একই সঙ্গে প্রেসক্লাবের হলরুম আধুনিকায়নেরও দাবি ওঠে।
সভায় বক্তারা সাবেক এমপি ও মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের অবদানের কথা তুলে ধরে তাঁর দেখানো পথে নায়াব ইউসুফের নেতৃত্বে ফরিদপুরের উন্নয়ন আরও এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
নায়াব ইউসুফ বলেন, “আমাদের পরিবার যুগ যুগ ধরে মানুষের সেবা করে আসছে। আপনারা ফরিদপুরের উন্নয়ন ও সাধারণ মানুষের কথা স্বাধীনভাবে লিখবেন। সেবামূলক প্রতিষ্ঠানে মানুষ যাতে কাঙ্ক্ষিত সেবা পায়, তা নিশ্চিত করতে হবে। আমরা সবাই মিলে একটি চমৎকার ফরিদপুর গড়ে তুলবো—এটাই আমাদের স্বপ্ন।”
তিনি সাংবাদিকদের সব সময় পাশে থাকার আশ্বাস দেন।
ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদ, ফারিয়ান ইউসুফ, আলিমুজ্জামান রনি, এস এ মাসুদুর রহমান তরুণ, তরিকুল ইসলাম হিমেল, এস এম মনিরুজ্জামান, আসাদুজ্জামান দুলাল ও শেখ সাইফুল ইসলাম অহিদ। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল। এ সময় প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।‌ এর পূর্বে ‌ তিনি প্রেস ক্লাবে এসে পৌঁছলেন ‌ প্রেসক্লাবের ‌ সদস্যবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati