মোঃতৈয়াবুর রহমান
ফরিদপুর জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২ হাজার ৮০ পিচ ইয়াবা সহ তিন মাদক কারবারিকে আটক করেছে।
আটককৃতরা হলো আলফাডাঙ্গা পৌরসভা ৭ নং ওয়ার্ড কালিবাবু রোডের মৃত শাহাদাত হোসেন বালার ছেলে মাহাবুল ইসলাম (৪৩), কামারগ্রামের মৃত নিজাম খানের ছেলে লিমন খান (২৫), রুদ্রবানা গ্রামের ইদ্রিস শেখের ছেলে এনামুল (৩৭)।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ক্রেতা সেজে অবস্থান নেন উপপরিদর্শক রাসেল কবীর ও তার টিম।
একটি টিম পৌর বারাশিয়া নদীর পাড়ে শশান ঘাট এলাকায় ক্রেতা সেজে অবস্থান নেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরেরন উপপরিদর্শক (এসআই)মো. রাসেল কবীর ও তার টিম।কেনা বেচার প্রস্তাবের সম্মতিতে পরে লোকাল বাসস্টান্ড মাহিম নার্সারি পাশ থেকে ইয়াবা ডেলিভারি দেওয়ার সময় মাহাবুল ও এনামুলকে আটক করে। তাদের তথ্যের ভিত্তিতে অভিযানে চালিয়ে লিমন খান বাড়ি থেকে ইয়াবাসহ আটক করে। এসময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ২ হাজার ৮০ পিচ ইয়াবা উদ্ধার করে।
আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল সরোয়ার বলেন,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টিম এখন পর্যন্ত আমার থানাতে হস্তান্তর করে নাই।অভিযানের সকল তথ্য ও বক্তব্য তাদের সাথে যোগাযোগ করতে হবে।
Leave a Reply