1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে পুলিশের লুট হওয়া ২৭ রাউন্ড কার্তুজসহ টিয়ার গ্যাস শেল ও সাউন্ড গ্রেনেড উদ্ধার ফরিদপুরে দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন কমিটির সঙ্গে ‌জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে তদন্ত রিপোর্ট নিয়ে শিক্ষা কর্মকর্তার তালবাহানা ফরিদপুর জিলা স্কুলে মার্শাল আর্টস প্রশিক্ষণের উদ্বোধন ফরিদপুরে রাজু শেখ কে ‌ যাবজ্জীবন কারাদণ্ড ‌ সুস্থ থাকতে হার্টের যত্ন নেয়ার আহবানে বিশ্ব হার্ট দিবস পালন করা হয়েছে ফরিদপুরে ফরিদপুরে কালীবাড়ি মন্দিরের কালীমূর্তি চুরি: ৬ দিনের মধ্যে উদ্ধার, গ্রেপ্তার ৪ ফরিদপুরে জাসাসের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ফরিদপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত কয়েকশত পরিবারের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ এমপির ফরিদপুরে চুরি হওয়া কষ্টিপাথরের কালী মূর্তি ফেনী থেকে উদ্ধার, গ্রেপ্তার ২
শিরোনাম :

ফরিদপুরে পুলিশের লুট হওয়া ২৭ রাউন্ড কার্তুজসহ টিয়ার গ্যাস শেল ও সাউন্ড গ্রেনেড উদ্ধার

  • Update Time : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৪ Time View

ফরিদপুরে পুলিশের লুট হওয়া ২৭ রাউন্ড কার্তুজসহ টিয়ার গ্যাস শেল ও সাউন্ড গ্রেনেড উদ্ধার

বিশেষ প্রতিনিধি:

ফরিদপুরের কোতয়ালী থানার কানাইপুর এলাকায় পরিত্যক্ত একটি পুরাতন আধাপাকা ভবন থেকে পুলিশের লুট হওয়া বলে ধারণা করা ২৭ রাউন্ড শর্টগানের তাজা কার্তুজ, ১৩টি টিয়ার গ্যাস শেল ও ৭টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০।
এসআরবি-১০-এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার বিকেল পৌনে ৪টার দিকে কানাইপুর এলাকার আখ সেন্টার মাঠের উত্তর-পূর্ব পাশে ওই পুরাতন আধাপাকা ভবনে অভিযান চালায়। তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব গোলাবারুদ ও সরঞ্জাম উদ্ধার করা হয়।
এসআরবি-১০-এর বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক পর্যবেক্ষণে উদ্ধার করা শর্টগানের কার্তুজগুলো ২০২৪ সালের ৫ আগস্ট বিভিন্ন থানায় হামলার সময় লুট হওয়া পুলিশের গোলাবারুদের অংশ বলে ধারণা করা হচ্ছে।
রাষ্ট্রীয় ও জননিরাপত্তা নিশ্চিত করা এবং অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে এসআরবি নিয়মিত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। উদ্ধারকৃত সামগ্রীর বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati