ফরিদপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত কয়েকশত পরিবারের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ এমপির
বিশেষ প্রতিনিধি:
ফরিদপুরে সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নে পদ্মা নদীর ব্যাপক ভাঙ্গন শুরু হয়েছে। প্রতিনিয়তই ভেঙে নিয়ে যাচ্ছে নতুন নতুন এলাকা। আর এই সব ভিটে মাটি হারানো নদীভাঙনে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রী কর্তৃক ত্রাণ তহবিলের আওতায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে চাল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
আজ দুপুরে নর্থচ্যানেল ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ করেন ফরিদপুর সদর আসনের এমপি চৌধুরী নায়াব ইউসুফ।
এসময় এমপি বলেন, ফরিদপুরের চর এলাকার মানুষের সাথে আমার পিতা চৌধুরী কামাল ইবনে ইউসুফের সবচেয়ে বেশি সম্পর্ক ছিল। আমার পিতা আপনাদের দায়িত্ব আমার হাতে দিয়ে গেছেন। চরের মানুষ যখনই বিপদে পড়েছে তখনই আমাদের পরিবার ছুটে এসেছে। গত ১০ বছর আগে যদি এসব ভাঙ্গন কবলিত এলাকায় ভাঙ্গন রোধে ব্যবস্থা গ্রহণ করা হতো তাহলে আজকেই ভয়াবহ রূপ দেখতে হতো না। আমরা চেষ্টা করছি নদীর ভাঙ্গন রোধে ব্যবস্থা গ্রহণের জন্য।
এসময় কোতোয়ালি থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক তানভীর চৌধুরী রুবেল, নর্থচ্যানেল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ মোস্তাকুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পরে তিনি কয়েকশত ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে চাল ও নগদ অর্থ তুলে দেন।
Leave a Reply