আমরা ধর্মের বিভেদ টেনে আর পিছিয়ে থাকবো না- চৌধুরী নায়াব ইউসুফ এমপি
বিশেষ প্রতিনিধি:
ফরিদপুর সদর আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ বলেছেন, আমরা ধর্মের বিভেদ টেনে আর পিছিয়ে থাকবো না। আমরা ধর্ম-বর্ণ পার্থক্য খুঁজে আর কখনোই ভেদাভেদ নিজেরা আনবোনা। জাতি হিসেবে আমরা অনেক পিছিয়ে রয়েছি, আমরা আর পিছিয়ে থাকতে চাই না।
বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমরা যদি এইসব কারণে আরো পিছিয়ে যায় তাহলে আমাদের অন্ধকার যুগে চলে যেতে হবে। আমাদের এখন দেশ গড়ার সময়, উন্নয়ন করার সময়। আমরা মানুষের মধ্যে জ্ঞানের আলো দিয়ে আমরা একটি সুন্দর দেশ গড়তে চায়। তিনি এ সময় সকলে মিলে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান।
সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুল্লাহ আল মাতীন এর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর উম্মে হাবিবা সুলতানা, তামান্না বাসার রোলি, অঞ্জনা বসাক, প্রফেসর মোঃ খালিদুজ্জামান প্রমূখ।
Leave a Reply