1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
বোয়ালমারীতে প্রাথমিক বিদ্যালয়ের এতিম শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ ফরিদপুরে হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ ফরিদপুরের সিভিল সার্জন পদে ডা. মঞ্জুর এলাহীর বদলি ও ‌পদায়ন আদেশ ‌ বাতিল ফরিদপুরে কৃষকদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে সিভিল সার্জন পদে সদ্য নিয়োগ পাওয়া ডা. এস এম মঞ্জুরকে প্রতিহতে অবস্থান কর্মসূচ আড়াই মাসের ব্যবধানে আলফাডাঙ্গায় একই গ্রামে কুপিয়ে হত্যা মধুখালীতে ৬ টুকরো অজ্ঞাত বস্তাবন্দি লাশ উদ্ধার ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান। ফরিদপুরে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন
শিরোনাম :

বোয়ালমারীতে প্রাথমিক বিদ্যালয়ের এতিম শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ

  • Update Time : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১ Time View

বোয়ালমারীতে প্রাথমিক বিদ্যালয়ের এতিম শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ

বোয়ালমারী প্রতিনিধি :

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ৪৫ নং সহস্রাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৫ জন এতিম শিক্ষার্থীর মাঝে গত সোমবার স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে।

শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করা, তাদের মধ্যে শৃঙ্খলাবোধ ও সমতার পরিবেশ তৈরি এবং পড়াশোনায় উৎসাহিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।

শেখর ইউনিয়নের চেয়ারম্যান কামাল আহমেদ তার পরিবারের পক্ষ থেকে এসব স্কুল ড্রেস বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সহস্রাইল পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসরাফিল মোল্লা, ৪৫ নং সহস্রাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় কৃষ্ণ সেন, চেয়ারম্যান কামাল আহমেদের ছোট ভাই ও সৌদি নাগরিকত্বপ্রাপ্ত বিশিষ্ট ব্যবসায়ী রবিউল ইসলাম রবিন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রোমান মোল্লা, সমাজসেবক বাকিয়ার বিশ্বাস, সাংবাদিক তারেক মোহাম্মদ আব্দুল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী হাবিল হোসেন, সাহিদুল খান ও মামুন শরীফসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

স্কুল ড্রেস পেয়ে এতিম শিক্ষার্থীদের মাঝে আনন্দ ও উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

বিদ্যালয়ের শিক্ষকরা বলেন, শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণের মাধ্যমে তাদের মধ্যে বিদ্যালয়ের প্রতি আগ্রহ, আত্মবিশ্বাস ও শৃঙ্খলাবোধ আরও বৃদ্ধি পাবে। একই সঙ্গে এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে সমতার পরিবেশ তৈরি করবে।

সংশ্লিষ্টরা মনে করেন, সমাজের অসহায় ও এতিম শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকলে তারা পড়াশোনায় আরও উৎসাহিত হবে এবং ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখতে পারবে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati