ফরিদপুরে সিভিল সার্জন পদে সদ্য নিয়োগ পাওয়া ডা. এস এম মঞ্জুরকে প্রতিহতে অবস্থান কর্মসূচ
বিশেষ প্রতিনিধি:
ফরিদপুরে সিভিল সার্জন পদে সদ্য নিয়োগ পাওয়া ডা. এস এম মঞ্জুরকে প্রতিহতে সিভিল সার্জন অফিসের গেটের সামনে অবস্থান কর্মসূচি চলছে। আজ সকাল ৯টা থেকে সচেতন ছাত্র সমাজের ব্যানারে এই কর্মসূচি পালন শুরু করেন তারা। এরপর ১০টার দিকে অফিসের কর্মকর্তা-কর্মচারীদের জন্য গেটের মেইন দরজা খুলে দিলেও তারা অবস্থান নেন নতুন সিভিল সার্জন আগমন প্রতিহতে।
এসময় সেখানে বক্তব্য রাখেন সচেতন ছাত্র সমাজের মোঃ খায়রুল, মোঃ রিয়াজ সহ অন্যরা।
বক্তারা বলেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বাচিপের আজীবন সদস্য ডা. এস এম মঞ্জুরকে ফরিদপুরের ‘সিভিল সার্জন’ হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। নিষিদ্ধ সংগঠনের এই ব্যক্তিকে জেলা সিভিল সার্জন হিসেবে নিয়োগ দেয়া ফরিদপুর জেলাবাসী হিসেবে আমরা মেনে নিতে পারছি না। যারা এই আওয়ামী লীগের লোকজনকে অফিস আদালত জায়গা করে দিবে আমরা তাদেরকেও একযোগে প্রতিহত করব।
উল্লেখ্য গত ৮ সেপ্টেম্বর একটি চিঠিতে স্বাস্থ্য মন্ত্রণালয় ফরিদপুরের সিভিল সার্জন ডাঃ মাহমুদুল হাসানকে ওএসডি করে নতুন সিভিল সার্জন হিসেবে ডা. এস এম মঞ্জুরকে নিয়োগ প্রদান করেন। যা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে ফরিদপুরে।
Leave a Reply