ফরিদপুরে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন
বিশেষ প্রতিনিধি:
ফরিদপুরে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ফরিদপুর পৌরসভার হালিমা গার্লস স্কুল ও কলেজ প্রাঙ্গণে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। উক্ত মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক মোঃ আফজাল হোসেন খান পলাশ।
দিনব্যাপী অনুষ্ঠিত ক্যাম্পে বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, পরামর্শ ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি জানান, অসহায় ও সাধারণ মানুষের কাছে বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই এ মেডিকেল ক্যাম্পের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
এসময় ফরিদপুর ড্যাবের সভাপতি ডাঃ মোস্তাফিজুর রহমান শামীম, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর এম এ সাত্তার, কোতোয়ালি থানা বিএনপি’র সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন, মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ, সাধারণ সম্পাদক রেজানুর বিশ্বাস তরুণ
সহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আশিষ পোদ্দার বিমান।
ফরিদপুর প্রতিনিধি।
Leave a Reply