1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে ৮০ ভরি স্বর্ণালংকার ও দুই কোটি টাকা লুটের ঘটনায় মামলা ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। ফরিদপুরে দুই আসামিকে ১০ বছর করে কারাদণ্ড সদরপুরে বাবুরচর স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শহিদুল ইসলাম বাবুল জাতিসংঘে জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের সুযোগ বিশ্বমঞ্চে তুলে ধরবেন প্রধানমন্ত্রী – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি পরিদর্শনে বাপবিবোর সদস্য রাজবাড়ীতে অবৈধ বিদ্যুৎ সংযোগে বৃদ্ধার মৃত্যু, লাশ গুমের চেষ্টার অভিযোগে প্রধান অভিযুক্ত ফরিদপুরে গ্রেফতার ফরিদপুরে মাদক ব্যবসার অভিযোগে দুই ভাইয়ের বাড়িতে ভাঙচুর, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
শিরোনাম :

ফরিদপুরে ৮০ ভরি স্বর্ণালংকার ও দুই কোটি টাকা লুটের ঘটনায় মামলা

  • Update Time : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৮ Time View

ফরিদপুরে ৮০ ভরি স্বর্ণালংকার ও দুই কোটি টাকা লুটের ঘটনায় মামলা

বিশেষ প্রতিনিধি :

ফরিদপুরের কানাইপুরের হোগলাকান্দির ব্যবসায়ী শামীম আহমেদ মুকুটের বাড়ীতে তান্ডব চালিয়ে ৮০ ভরি স্বর্ণালংকার ও নগদ দুই কোটি টাকা লুটের অভিযোগে মামলা রুজু হয়েছে কোতয়ালী থানায়। সোমবার রাতে ছয়জনকে নামীয়সহ ২০-২৫ জনকে আসামী করে মামলাটি রুজু হয়েছে বলে কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. মাহমুদুল হাসান নিশ্চিত করেছেন।

মঙ্গলাবার সকালে এজাহারের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, এর আগে রোববার দুপুরে সৌরভ মোল্লার নেতৃত্বে ২০-২৫ জন আগ্নেয়াস্ত্র, লাঠিসোটা ও হাতুড়ি নিয়ে ব্যবসায়ী শামীম আহমেদ মুকুটের হোগলাকান্দির বাড়ীতে প্রবেশ করে ত্রাস সৃষ্টি করে। পরে বাড়ী ঘরে তান্ডব চালিয়ে ঘরে রক্ষিত ৮০ ভরি স্বর্ণালংকার ও নগদ দুই কোটি টাকা লুটে নেয়। এসময় শোর শব্দে আশেপাশের লোকজন এগিয়ে এসে প্রতিরোধ গড়ে তুললে তারা পালিয়ে যায়।

শাশীম আহমেদ মুকুটের পরিবারের সদস্যরা জানান, হামলাকারীরা অস্ত্র ঠেকিয়ে বাড়ীতে থাকা প্রাইভেটকারের কক্ষের তালা ভাঙ্গার চেষ্টা করলে শব্দে লোকজন ছুটে আসলে তারা পালিয়ে যায়। অত:পর তারা মালিকানাধীন কে.বি ব্রিকস এ গিয়ে হিসাবের ফাইলপত্র নিয়ে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। এঘটনায় তারা সুষ্ঠু তদন্ত ও বিচার দাবী করেছেন।

কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. মাহমুদুল হাসান জানান, মামলা রুজু হওয়ার পর থেকেই পুলিশ আসামীদের ধরতে তৎপর রয়েছে। প্রশ্নের জবাবে তিনি জানান, এজাহার নামীয়দের রাজনৈতিক পরিচয় রয়েছে কিনা তা তদন্ত করে বলা যাবে।

এদিকে অভিযুক্ত সৌরভ মোল্লার সাথে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

আর এ ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও বাজরের ব্যবসায়ীরা বিক্ষোভ প্রদর্শন করেন। তারা প্রকাশ্যে এমন ঘটনায় শংকিত জানিয়ে হামলাকারীদের গ্রেফতারের দাবী জানান।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati