জাতিসংঘে জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের সুযোগ বিশ্বমঞ্চে তুলে ধরবেন প্রধানমন্ত্রী – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
বিশেষ প্রতিনিধি:
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের সুযোগ বিশ্বমঞ্চে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এবারের অধিবেশন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি নতুন যাত্রা, নতুন সম্ভাবনা ও নতুন আকাঙ্ক্ষার প্রতীক।
শনিবার বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলা বিএনপির আয়োজনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীর র্যালি পরবর্তীতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, বিরোধীদল আন্দোলনের কোন ইস্যু না পেয়ে লংমার্চ শুরু করেছে। তারা নিজেরাও জানে দেশে কোন সমস্যা নাই। বিরোধী দল বলে দেশে তেল নেয়, তাহলে এত বড় লংমার্চ তারা কিভাবে হাজার হাজার গাড়ি নিয়ে করছে। এসব বিভ্রান্তি না ছড়িয়ে তিনি তাদেরকে সংসদে এসে কথা বলার অনুরোধ জানান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরকান্দা উপজেলার এমএন একাডেমী স্কুল মাঠে গাছের চারার রোপন করেন। এরপর সেখান থেকে একটি রেলি বের করে নগরকান্দা পৌরসভা বিভিন্ন সড়ক ঘুরে কুমার নদীর সামনে গিয়ে শেষ হয়। এরপর তিনি কুমার নদীতে মাছের পোনা অবমুক্ত করেন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার ফজলুল হক টুলু, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাবেক কেন্দ্রীয় যুবদল নেতা
হাফেজ শরীফ, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান প্রমুখ ।
Leave a Reply