1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে ডেঙ্গুতে প্রাণ গেল ‌ সেকেন্দার মল্লিকের ‌ ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ২৪ ফরিদপুরে বিষখাইয়ে কৃষককে হত্যা: আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কেঁদে ভাসালো স্ত্রী- ‘যারা আমারে বিধবা করেছে তাঁদের যেন ফাঁসি হয়’ ভাঙ্গায় শিশু-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়তে ফরিদপুরে মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন ফরিদপুরে ৮০ ভরি স্বর্ণালংকার ও দুই কোটি টাকা লুটের ঘটনায় মামলা ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
শিরোনাম :

  • Update Time : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২২ Time View

মিথ্যা বানোয়াট মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

বিশেষ প্রতিনিধি :

মিথ্যা বানোয়াট মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে। আজ দুপুরে শহরের একটি হোটেলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য সীমা আক্তার নামে এক নারী জানান, আমার ভাই মোঃ সৌরভ মোল্লার বিরুদ্ধে গত ৬ সেপ্টেম্বর ফরিদপুর সদর উপজেলার কানাইপুর বাজার সংলগ্ন জনৈক মৃত হাসান বিশ্বাস এর ছেলে শামীম আহমেদ মুকুটের বাড়িতে হামলা ও ভাঙচুরের বিষয়ে আমার ভাইসহ কতিপয় ব্যক্তিদেরকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে যা মিথ্যা ও ভিত্তিহীন।
তিনি বলেন, মোঃ সৌরভ মোল্লার সাথে শামীম আহমেদ মুকুটের সঙ্গে দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। তারা যৌথভাবে একটি ইটভাটা পরিচালনা করেন। লেনদেনের সুবাদে আমার ভাই মোঃ সৌরভ মোল্লা তার ব্যবসায়িক পার্টনার শামীম আহমেদ মুকুটের কাছে ব্যবসায়ের ৪ কোটি ৩৫ লক্ষ টাকা এবং চার বছরের লভ্যাংশ পাওনা রয়েছে। এছাড়াও আমার ভাইয়ের ক্রয়কৃত একটি প্রাইভেট কার শামীম আহমেদ মুকুটের বাড়িতে রাখা রয়েছে। এই গাড়ি এবং তার ব্যবসায়ক টাকার হিসাব চাওয়া হলে তখন শামীম আহমেদ মুকুট নানা ধরনের তালবাহানা শুরু করেন। এমতাবস্থায় আমার ভাই শামীম আহমেদ মুকুটের মায়ের কাছে বিষয়টি জানালে তিনি বিষয়টি সমাধান করার কথা বলে আমার ভাই ও স্থানীয় দুই একজনকে তাদের বাড়িতে ডেকে নেন। এ সময় আমার ভাই স্থানীয় কিছু গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে তাদের বাড়িতে, হাজির হয়। পরে দুই পক্ষের সমঝোতায় বসে ব্যবসায়িক লেনদেন নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এই সময় ঘটনাস্থলে শামীম আহমেদ মুকুটের লোকজন অতর্কিতভাবে আমার ভাই ও তার সঙ্গে গণ্যমান্য ব্যক্তিবর্গের উপর হামলা চালায়। তখন আমার ভাই ও তার সাথে লোকজন নিয়ে প্রাণ বাঁচাতে সেখান থেকে চলে আসে।

এই ঘটনা থেকে বাঁচতে নাটক সাজিয়ে শামীম আহমেদ মুকুট তার নিজের বাড়িতে ভাঙচুর করে আমার ভাইসহ ব্যবসায়ী মুস্তাক, আব্দুল্লাহ সরদার বাবু, মাহিদুল ইসলাম স্মরণ, সাইদুল ইসলাম হৃদয়, জাহিদ খা সহ বেশ কয়েকজনের নাম উল্লেখ করে মিথ্যা ও ভিত্তিহীন মামলা দায়ের করেন। এই ঘটনার সঙ্গে আমার ভাইসহ উল্লেখিত ব্যক্তিরা কোনভাবেই এই ঘটনার সঙ্গে জড়িত না। আমার ভাই মোঃ সৌরভ মোল্লার ব্যবসায়িক টাকা ও তার ব্যবহৃত গাড়ি না দেয়ার জন্যই এই মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন।

এসময় ভুক্তভোগী পরিবারের পিতা আবুল কালাম মোল্লা, সৌরভ মোল্লার স্ত্রী সুমাইয়া রহমান সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৬ সেপ্টেম্বর কানাইপুরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। যেখানে ডাকাতি হয়েছে বলে বিভিন্ন ভাবে অপপ্রচার চালানো হয়। ‌বিষয়টি জেলায় তোলপাড় সৃষ্টি করে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati