ফরিদপুরের ভাঙ্গায় স্ববল প্রকল্পের আওতায় বিভিন্ন প্রজাতির ৪ সহস্রাধিক গাছের চারা বিতরণ
বিশেষ প্রতিনিধিঃ
ফরিদপুরের ভাঙ্গায়,বৃক্ষ রোপণে সাজাই দেশ- সবার আগে বাংলাদেশ “- এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে। এনজিও সংস্থা স্ববল প্রকল্পের আওতায় উপজেলা যুব নারী সামাজিক এসোসিয়েশনের আয়োজনে এবং উলাসী সৃজনী সংঘের সহযোগিতায় ফরিদপুরের ভাঙ্গা, বোয়ালমারী ও সদরসহ তিনটি উপজেলায় ফলজ,বনজ ও ঔষধিসহ মোট ৪ হাজার ১১০ জন সদস্যের মাঝে ১২ হাজার ৩২০ টি গাছের চারা বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রকল্পের কো-অর্ডিনেটর মোখলেশুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে উপকারভোগীদের মাঝে প্রধান অতিথি হিসেবে গাছের চারা তুলে দেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা কাজী রমজান আলী। এ সময় আরও উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান রেজাউল হাসনাত দুদু মিয়া, এলাকার স্থানীয় গন্যমান্য ব্যাক্তি,সংশ্লিষ্ট কর্মকর্তা, নারী সামাজিক এসোসিয়েশনের সদস্যবৃন্দ।
Leave a Reply