1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
মধুখালীতে সিঁড়ি নির্মাণ নিয়ে চাচা-ভাতিজার সংঘর্ষ, মাথায় আঘাতে চাচার মৃত্যু ফরিদপুরে যুবদল-ছাত্রদল -স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত ফরিদপুরে জেনারেল হাসপাতাল ও মেডিকেল কলেজ পরিদর্শন করলেন চৌধুরী নায়াব ইউসুফ এমপি তাজিকিস্তান সংসদের স্পিকারের সঙ্গে বাংলাদেশ সংসদীয় প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত এনসিপির ফরিদপুর জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ককে স্থায়ী বহিষ্কার ভাঙ্গায় উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরন আমরা ধর্মের বিভেদ টেনে আর পিছিয়ে থাকবো না- চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরের ভাঙ্গায় স্ববল প্রকল্পের আওতায় বিভিন্ন প্রজাতির ৪ সহস্রাধিক গাছের চারা বিতরণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ফরিদপুরে ‌ মিরাজ শেখ কে ‌১০ বছরের কারাদণ্ড
শিরোনাম :

তাজিকিস্তান সংসদের স্পিকারের সঙ্গে বাংলাদেশ সংসদীয় প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত

  • Update Time : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ Time View

তাজিকিস্তান সংসদের স্পিকারের সঙ্গে বাংলাদেশ সংসদীয় প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি:
বাংলাদেশ ও তাজিকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে তাজিকিস্তান সংসদের স্পিকার ফয়েজালি ইদিজোদার সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদল।

বৃহস্পতিবার তাজিকিস্তানের সংসদ ভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল, ডা. মো. মাহবুবুর রহমান এবং বাংলাদেশ সংসদ সচিবালয়ের উপ সচিব ড. মো. ওবায়দুজ্জামান।
এসময় তাজিকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ মনিরুল ইসলামও উপস্থিত ছিলেন।

বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলটি এশিয়ান পার্লামেন্টারি অ্যাসেম্বলির (APA) সংশ্লিষ্ট স্ট্যান্ডিং কমিটির সভায় অংশ নিতে বর্তমানে তাজিকিস্তান সফর করছে।

বৈঠকে বাংলাদেশ ও তাজিকিস্তানের জনগণের মধ্যে ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ধর্মীয় বন্ধনের বিষয়টি তুলে ধরে দুই দেশের সম্পর্ক আরও গভীর ও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

বাংলাদেশের প্রতিনিধিদল তাজিকিস্তানের স্পিকারকে বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট, ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত সরকারের বিষয়ে অবহিত করেন। পাশাপাশি দুই দেশের পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে পাট, বস্ত্র, ওষুধ, জনশক্তি রপ্তানি ও পর্যটন খাতের সম্ভাবনার কথা বিশেষভাবে তুলে ধরা হয়। একই সঙ্গে দুই দেশের সংসদ সদস্যদের নিয়ে বাংলাদেশ-তাজিকিস্তান পার্লামেন্টারি গ্রুপ গঠনের বিষয়েও প্রস্তাব দেওয়া হয়।
তাজিকিস্তান সংসদের স্পিকার ফয়েজালি ইদিজোদা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত সরকারের সাফল্য কামনা করেন এবং দুই দেশের মধ্যকার ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে শিক্ষা, সংস্কৃতি, জলবায়ু পরিবর্তন, খাদ্য ও পানি নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। দুই দেশের মধ্যে পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ গঠনের বিষয়েও ইতিবাচক মনোভাব প্রকাশ করেন তাজিকিস্তানের স্পিকার।

এ সময় তিনি বাংলাদেশের সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম) কে সুবিধাজনক সময়ে তাজিকিস্তান সফরের আমন্ত্রণ জানান। একই সঙ্গে ভবিষ্যতে বাংলাদেশ-তাজিকিস্তান সম্পর্ক আরও বহুমুখী ও বন্ধুত্বপূর্ণ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati