1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন কমিটির সঙ্গে ‌জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে তদন্ত রিপোর্ট নিয়ে শিক্ষা কর্মকর্তার তালবাহানা ফরিদপুর জিলা স্কুলে মার্শাল আর্টস প্রশিক্ষণের উদ্বোধন ফরিদপুরে রাজু শেখ কে ‌ যাবজ্জীবন কারাদণ্ড ‌ সুস্থ থাকতে হার্টের যত্ন নেয়ার আহবানে বিশ্ব হার্ট দিবস পালন করা হয়েছে ফরিদপুরে ফরিদপুরে কালীবাড়ি মন্দিরের কালীমূর্তি চুরি: ৬ দিনের মধ্যে উদ্ধার, গ্রেপ্তার ৪ ফরিদপুরে জাসাসের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ফরিদপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত কয়েকশত পরিবারের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ এমপির ফরিদপুরে চুরি হওয়া কষ্টিপাথরের কালী মূর্তি ফেনী থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ মধুখালীতে সিঁড়ি নির্মাণ নিয়ে চাচা-ভাতিজার সংঘর্ষ, মাথায় আঘাতে চাচার মৃত্যু
শিরোনাম :

ফরিদপুরে দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন কমিটির সঙ্গে ‌জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • Update Time : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ Time View

ফরিদপুরে দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন কমিটির সঙ্গে ‌জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি:
আসন্ন শারদীয় দুর্গাপূজা
উপলক্ষে ফরিদপুর জেলার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) ফরিদপুরে জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী। সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রায়হান গফুরসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মুক্ত আলোচনায় বক্তব্য দেন বিধান কুমার সাহা, সিতাংশু মিত্র কিংকর, নিতাই রায়, মাওলানা ইসমাইল হক, আশুতোষ কুমার বিশ্বাস, চিকিৎসক প্রকাশ স্বরূপ রায় অপু, নিলয় রঞ্জন সরকার, শান্ত কুমার বিশ্বাস, বিপ্লব কুমার সাহা, সঞ্জয় কর, বর্ণ চক্রবর্তী, এস এম মাসুদুজ্জামান, নিলয় রায় ও নির্মল চন্দ্র দাস। এ সময় রাম দত্ত, সুকেশ সাহা, টুটুল কুন্ডু, দীপ চক্রবর্তী‌সহ বিভিন্ন হিন্দু সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, পূজামণ্ডপের নিরাপত্তা এবং সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় বলা হয়, প্রতিবছরের মতো এবারও উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
নিরাপত্তার অংশ হিসেবে প্রতিটি পূজামণ্ডপ সিসিটিভি ক্যামেরার আওতায় আনার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি পূজার সময় শহরের যানজট নিরসন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, মণ্ডপকেন্দ্রিক পুলিশি টহল জোরদার এবং বিসর্জন ঘাটে নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।
এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে পূজাকে কেন্দ্র করে কোনো ধরনের গুজব, অপপ্রচার বা উসকানিমূলক তথ্য ছড়িয়ে যাতে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। প্রতিটি পূজামণ্ডপে দায়িত্ব পালনকারী স্বেচ্ছাসেবক ও আনসার সদস্যদের কার্যক্রম মনিটরিংয়ের ওপরও গুরুত্ব দেওয়া হয়।
সম্প্রতি ফরিদপুর পুরাতন কালীবাড়ি থেকে চুরি যাওয়া কালীমূর্তি উদ্ধার এবং এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের জন্য সভায় জেলা পুলিশকে ধন্যবাদ জানান পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন কমিটি, স্বেচ্ছাসেবক এবং সর্বস্তরের মানুষের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে এবারের দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati