1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
বোয়ালমারীতে এক পরিবারের ৬ সদস্যই অন্ধ জীবন কাটছে সাহায্যে, পাকা ঘর বানিয়ে দিলেন ইপি চেয়ারম্যান ফরিদপুরে শারদীয় আগমনী উৎসব, ধর্মীয় আলোচনা ‌ও বস্ত্র বিতরণ অনুষ্ঠিত ‌ রাজবাড়ীর পাংশায় আমবাগান থেকে ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার ফরিদপুর পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজে নবীন বরণ অনুষ্ঠিত ফরিদপুরে মহালয়ায় ব্যতিক্রমী আয়োজন, নৃত্যনাট্য ও ১২ ঢাকের উৎসব ফরিদপুরে বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ফরিদপুরে রাজ্জাককে ‌ আটক করে ‌ পুলিশে দিয়েছে স্থানীয়রা খন্দকার মুজিবুর রহমান মিলুর মৃত্যুতে শামা ওবায়েদের শোক চরভদ্রাসনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নিরাপত্তায় সিসি ক্যামেরা, আনসার-গ্রাম পুলিশ ও স্বেচ্ছাসেবক মোতায়েনের নির্দেশ বোয়ালমারীতে শিক্ষার্থীদের মাঝে পিংক বাইসাইকেল ও শিক্ষা উপকরণ বিতরণ, লাইব্রেরি উদ্বোধন
শিরোনাম :

ভাঙ্গায় মানবপাচারকারীদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

  • Update Time : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ১০২ Time View

ভাঙ্গায় মানবপাচারকারীদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

ভাঙ্গা প্রতিনিধি:

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের কালামৃধা বাজারে মানবপাচারকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে ভুক্তভোগী এলাকাবাসীর উদ্যোগে কালামৃধা সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ভুক্তভোগী পরিবারের সদস্যসহ স্থানীয় এলাকাবাসী অংশ নেন। এ সময় তারা মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, মাদারীপুরের পশ্চিম নিলখী গ্রামের হাসেম মোড়লের ছেলে গোলাম রসুলসহ একটি চক্র ইতালি পাঠানোর প্রলোভন দেখিয়ে বিভিন্ন এলাকার যুবকদের লিবিয়ায় নিয়ে যায়। পরে সেখানে তাদের মাফিয়া চক্রের হাতে তুলে দিয়ে জিম্মি করে নির্যাতন করা হয় এবং পরিবারের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আদায় করা হয়।
বক্তারা আরও অভিযোগ করেন, মাদারীপুরের পশ্চিম নিলখী গ্রামের হারুন মোড়লের ছেলে রুবেল, ভাঙ্গা উপজেলার দেওড়া গ্রামের ইয়াকুব ব্যাপারীর ছেলে মিঠু ব্যাপারী, নিলখী গ্রামের শেরেকুল ব্যাপারীর ছেলে মিরান ব্যাপারীসহ বেশ কয়েকজন যুবককে একইভাবে লিবিয়ায় নিয়ে নির্যাতন ও জিম্মি করা হয়েছে। তাদের পরিবারের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তারা।
মানববন্ধনে ভুক্তভোগী রুবেল মোড়লের বোন লাইজু বেগম, শেরেকুল ব্যাপারী, হেমায়েত হাওলাদার, লিন্টু আকন্দ সহ স্থানীয়রা বক্তব্য দেন।
এলাকাবাসীর অভিযোগ, মাদারীপুরের নিলখী ইউনিয়নের পশ্চিম নিলখী গ্রামের গোলাম রসুলসহ একটি মানবপাচারকারী চক্র মাদারীপুর, শিবচর, ভাঙ্গার কালামৃধা, দেওড়াসহ বিভিন্ন এলাকার যুবকদের বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে লিবিয়ায় নিয়ে যায়। সেখানে তাদের ‘গেমঘর’-এ আটকে রেখে মাফিয়া চক্রের সহযোগিতায় নির্যাতন ও জিম্মি করে পরিবারের কাছ থেকে বিপুল অর্থ আদায় করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
মানবপাচারের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati