1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরের মধুমতীতে নৌকা বাইচ ও মাদকবিরোধী কনসার্ট, মাদকমুক্ত সমাজ গড়তে ডিসি-এসপির আহ্বান ফরিদপুরে ইউসুফ হত্যাকান্ডে ষড়যন্ত্রমূলকভাবে বিএনপি নেতাকর্মীদের ফাঁসানোর অভিযোগ ফরিদপুরে মিথ্যা মামলা দায়েরের দায়ে স্বামী-স্ত্রীর তিন বছরের স*শ্র*ম কা*রা*দ*ণ্ড ফরিদপুর জেলা প্রতিনিধি পরকীয়া সন্দেহে কিশোর ওমর হত্যা, ৫০ হাজার টাকায় হত্যার পরিকল্পনার তথ্য উদঘাটন ফরিদপুরে জসীম পল্লী মেলা পুনরায় আয়োজনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ফরিদপুরে পৃথক অভিযানে বিদেশি রিভলবার-গুলিসহ গ্রেপ্তার ১ নিয়োগপ্রাপ্তদের যে কাজ সে কাজ না থাকলেও অন্য জাগায় কাজ করছে-উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক বোয়ালমারী পৌরসভা কাজ ছাড়াই বেতন তোলার অভিযোগ ১৮ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে বোয়ালমারীতে তিন হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক ফরিদপুরে দুই তরুণের যাবজ্জীবন কা*রা*দ*ণ্ড ‌ ফরিদপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
শিরোনাম :

ফরিদপুরের মধুমতীতে নৌকা বাইচ ও মাদকবিরোধী কনসার্ট, মাদকমুক্ত সমাজ গড়তে ডিসি-এসপির আহ্বান

  • Update Time : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ১ Time View

ফরিদপুরের মধুমতীতে নৌকা বাইচ ও মাদকবিরোধী কনসার্ট, মাদকমুক্ত সমাজ গড়তে ডিসি-এসপির আহ্বান

বিশেষ প্রতিনিধি:

‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী মধুমতী নদীতে অনুষ্ঠিত হয়েছে নৌকা বাইচ প্রতিযোগিতা। প্রতিযোগিতা শেষে কামারখালী বাজারে অনুষ্ঠিত হয় মাদকবিরোধী কনসার্ট।

বুধবার (৭ অক্টোবর) বিকেল ৫টায় মধুমতী নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল আওয়াল আকনের সঞ্চালনায় অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, মধুখালী থানার অফিসার ইনচার্জ সুকদেব রায়, মধুখালী উপজেলা বিএনপির সভাপতি মোঃ শাহাবুদ্দিন আহমেদ সতেজ, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলিম মানিক, মধুখালী পৌর বিএনপির সভাপতি মোঃ হায়দার আলী মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন বিশ্বাস এবং দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মোঃ কে এম রকিবুল ইসলাম রিপন।

এছাড়া অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, মধুখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। নৌকা বাইচ উপভোগ করতে ফরিদপুরসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে হাজার হাজার নারী-পুরুষ দর্শনার্থীর সমাগম ঘটে।

নৌকা বাইচ প্রতিযোগিতায় ফরিদপুর জেলা ও পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে মোট ১১টি নৌকা অংশ নেয়। মধুমতী নদীর দুই পাড়ে বিপুলসংখ্যক দর্শনার্থীর উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ মাজহারুল ইসলাম বলেন, মাদক একটি ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যায়। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সমাজের সর্বস্তরের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। তরুণদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে মাদক থেকে দূরে রাখতে হবে। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলে একটি মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে।

পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজীও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা তুলে ধরে তরুণ সমাজকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান।

নৌকা বাইচ প্রতিযোগিতা শেষে কামারখালী বাজারে অনুষ্ঠিত হয় মাদকবিরোধী কনসার্ট। এতে জাতীয় পর্যায়ের সংগীতশিল্পী আকাশ মাহমুদ সংগীত পরিবেশন করেন। তাঁর সংগীত পরিবেশনায় কনসার্টস্থলে উপস্থিত দর্শনার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati