1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
বৃষ্টি উপেক্ষা করে ফরিদপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতিবাদ, সতর্ক অবস্থান রাজু হত্যা নিয়ে উত্তপ্ত ফরিদপুর- আওয়ামী লীগকে আর পুনরায় ফিরতে দেয়া হবে না- চৌধুরী নায়াব ইউসুফ এমপি পতিত ফ্যাসিবাদ আওয়ামী লীগ দলের পলাতক নেতার কথায় দেশে অরাজকতা চালাচ্ছে: শামা ওবায়েদ ফরিদপুরে রাজুর জানাজায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ; একটি চিহ্নিত চক্র খুন-খারাবি ও সহিংসতার মাধ্যমে দেশে ক্রমাগত অস্থিরতা এবং অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে চরভদ্রাসনে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বারোপ; আলোচনায় সারসংকট ও বাজারের অব্যবস্থাপনা ফরিদপুরে পাঁচ প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার দিলেন এমপি নায়াব ইউসুফ ফরিদপুরের ভাঙ্গায় সহিংতায় রাজু মোল্লা নামে কৃষক দল নেতা নিহত। ফরিদপুরে ঢাকঢোল বাজিয়ে আদালতের রায়ে জমির দখল বুঝে পেলেন আক্কাস বিশ্বাস ফ্যাসিস্ট আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ফরিদপুরের ভাংগায় মোটরসাইকেলের শো ডাউন এম পি বাবুলের চরভদ্রাসনে আর্ন প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত যুবক-যুবতীদের দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিতে কাজ করবে প্রকল্পটি
শিরোনাম :

ফরিদপুরে পৃথক অভিযানে বিদেশি রিভলবার-গুলিসহ গ্রেপ্তার ১

  • Update Time : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ১৮৫ Time View

ফরিদপুরে পৃথক অভিযানে বিদেশি রিভলবার-গুলিসহ গ্রেপ্তার ১

বিশেষ প্রতিনিধি:

ফরিদপুরে পৃথক অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলবার, পাঁচ রাউন্ড তাজা গুলি, দুটি ককটেল, দেশীয় অস্ত্র, ওয়াকিটকি ও ইয়াবাসহ সাফায়েত আহমেদ (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১০ (এসআরবি-১০)।
মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা ৩টায় এসআরবি-১০-এর ফরিদপুর ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে জানানো হয় ‌, আজ ভোর ৫টা ৩৫ মিনিটে কোতয়ালী থানার উত্তর কালীবাড়ি এলাকার জেনারেল হাসপাতালের একটি পরিত্যক্ত ভবনে অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত ওই অভিযানে মাদকসেবীরা পালিয়ে গেলেও ভবনটি তল্লাশি করে একটি বিদেশি রিভলবার ও পাঁচ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
পরে সকাল ৮টা ৪৫ মিনিটে নীলটুলি এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালায় এসআরবি-১০। এ সময় পালানোর চেষ্টা করলে সাফায়েত আহমেদকে আটক করা হয়। তিনি কোতয়ালী থানার চরকমলাপুর এলাকার মৃত বশির আহমেদের ছেলে।
এসআরবি জানায়, সাফায়েতের দেওয়া তথ্যের ভিত্তিতে তার বসতঘরে তল্লাশি চালিয়ে দুটি ককটেল, একটি খেলনা রিভলবার, একটি চাইনিজ কুড়াল, একটি রামদা, একটি ছুরি, একটি সুইচ গিয়ার, একটি ওয়াকিটকি, একটি ট্রেজার গান, ২৫ রাউন্ড গুলির খোসা ও ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া সেনাবাহিনীর দুটি ক্যাপ, এপিবিএনের একটি ক্যাপ ও সেনাবাহিনীর একটি কোমর বন্ধনী জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাফায়েত দীর্ঘদিন ধরে সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন এলাকায় প্রতারণা ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন বলে জানিয়েছে এসআরবি-১০। তিনি কোতয়ালী থানার একটি মাদক ও একটি সন্ত্রাসবিরোধী মামলার এজাহারনামীয় আসামি বলেও জানানো হয়।
উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ, ককটেল, মাদক ও অন্যান্য সরঞ্জামসহ গ্রেপ্তার সাফায়েতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে।
সংবাদ সম্মেলনে এসআরবি কর্মকর্তারা জানান, মাদক, অস্ত্র ও সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত থাকবে। এ সময় এসআরবি-১০-এর কর্মকর্তাদের পাশাপাশি ফরিদপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati