ফরিদপুর জেলা স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের ১৯ সদস্যবিশিষ্ট নতুন কমিটি অনুমোদন; সভাপতি সঞ্জয় ও সাধারণ সম্পাদক অনিক
শহর প্রতিনিধি:
ফরিদপুর জেলা স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের ১৯ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আজ ১১ নভেম্বর ২০২৬ তারিখে এই নতুন কমিটি ঘোষণা ও অনুমোদন করা হয়।
নবগঠিত এই কমিটিতে সঞ্জয় পোদ্দার-কে সভাপতি এবং অনিক কুমার দাস-কে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
কমিটি অনুমোদনের পর নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৯ সদস্যবিশিষ্ট কমিটির সকল নেতৃবৃন্দকে সংগঠনের সাধারণ সদস্য ও স্থানীয় ব্যবসায়ী মহলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
নতুন নেতৃত্বের মাধ্যমে ফরিদপুর জেলার স্বর্ণশিল্পী শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়, জীবনমান উন্নয়ন এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
Leave a Reply