ফরিদপুর বাসস্ট্যান্ডে পার্কিং করা একটি বাসে আগুন, বাসের ভিতর ঘুমন্ত অবস্থায় থাকা চালক কালাচান শেখের শ্বাসকষ্টে মৃত্যু
শহর প্রতিনিধি:
ফরিদপুর নতুন বাসস্ট্যান্ডে পার্কিং করা একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসময়
বাসের ভিতর ঘুমন্ত অবস্থায় থাকা চালক কালাচান শেখ আগুনের ধোঁয়ায় শ্বাসকষ্টে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। সে শহরের গোয়ালচামচ এলাকার নুরুদ্দিন শেখের পুত্র।
গতরাত আনুমানিক তিনটার সময় ফরিদপুর শহরস্থ নতুন বাসস্ট্যান্ডে পার্কিং করা ফরিদপুর -ব ১১-০১৮২ সিরিয়ালের একটি লোকাল বাসে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা আগুন লাগিয়ে দিলে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গতরাতে নতুন বাস স্ট্যান্ডে থাকা একটি পার্কিং করা লোকাল বাসে আগুন দেয় দুষ্কৃতিকারীরা। এসময় বাসের ভিতরে ঘুমন্ত অবস্থায় থাকা বাসের চালক মোঃ কালাচান শেখ শ্বাসকষ্টে ঘটনাস্থলেই নিহত হয়। পরে তাকে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ফরিদপুর ফায়ার সার্ভিস এর সিনিয়র স্টেশন অফিসার শ্রীবাস বাড়োই জানান, রাত আনুমানিক দুইটার দিকে ফোন কল পেয়ে আমরা সেখানে যাই। এরপর আগুনে পুড়ে থাকা বাসটি আগুন নিয়ন্ত্রণে আনি।
এদিকে নিহত বাসের চালকের লাশ বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ কর্তৃক আহূত ধর্মঘটের সমর্থনে দুষ্কৃতিকারীদের অগ্নিকান্ডে এই ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
Leave a Reply