ফরিদপুরের ভাঙ্গায় সহিংতায় রাজু মোল্লা নামে কৃষক দল নেতা নিহত।
ভাঙ্গা প্রতিনিধিঃ
ফরিদপুরের ভাঙ্গায় সংঘটিত সহিংসতায় রাজু মোল্লা নামে উপজেলা কৃষক দলের এক নেতা নিহত হয়েছেন। তিনি ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন। এ ঘটনায় মহাসড়কে অগ্নিসংযোগ ও দুটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে। আহত হয়েছেন কয়েকজন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার হামিরদী এলাকায় ফরিদপুর–ভাঙ্গা মহাসড়কে এ সহিংসতার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে হঠাৎ মহাসড়কে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় দুটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। পরে আন্দোলনকারীরা মহাসড়কে অবস্থান নিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন। এতে সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। বন্ধ হয়ে যায় যান চলাচল, ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে বিএনপির নেতাকর্মীরাও সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সহযোগিতা করেন। প্রায় দেড় ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এ ঘটনায় নিহত রাজু মোল্লার মৃত্যুর কারণ ও সহিংসতার সূত্রপাত নিয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের পরিচয়ও পাওয়া যায়নি।
এবিষয়ে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক মেডিকেল অফিসার ডাঃ তানজিরুল ইসলাম মামুন বলেন, কয়েকজন পথচারী একজন অজ্ঞাত ব্যক্তির মরদেহ নিয়ে আসে। পরবর্তীতে আমরা তার পরিচয় পাই৷ তার নাম রাজু মোল্লা। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
Leave a Reply