1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ভাঙ্গা কে টুঙ্গিপাড়া বানাইতে পারবেন না-শহিদুল ইসলাম বাবুল। ফরিদপুরে কলেজছাত্র কৌশিক সাহার হত্যার খুনিদের শাস্তির দাবিতে বাস মালিক ও শ্রমিকদের মানববন্ধন, হত্যাকারীদের আইনের আওতায় আনার দাবি ফরিদপুরের ভাঙ্গায় প্রনোদণা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ ফরিদপুরে এসআরবি-১০ এর অভিযানে ২১০ বোতল মাদক সিরাপ উদ্ধার, আটক ২ ফরিদপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত ফরিদপুরের নর্থচ্যানেলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সংসদ সদস্যের মতবিনিময় ফরিদপুর জেলা স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের ১৯ সদস্যবিশিষ্ট নতুন কমিটি অনুমোদন; সভাপতি সঞ্জয় ও সাধারণ সম্পাদক অনিক ফরিদপুর বাসস্ট্যান্ডে পার্কিং করা একটি বাসে আগুন, বাসের ভিতর ঘুমন্ত অবস্থায় থাকা চালক কালাচান শেখের শ্বাসকষ্টে মৃত্যু মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ে বিদায়ী শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা, নবগঠিত কমিটির দায়িত্ব গ্রহণ ও ২৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সম্মাননা ফরিদপুরে সেনাবাহিনী ও পুলিশের চাকরিচ্যুত ডাকাত দলের তিন সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ
শিরোনাম :

ফরিদপুরে কলেজছাত্র কৌশিক সাহার হত্যার খুনিদের শাস্তির দাবিতে বাস মালিক ও শ্রমিকদের মানববন্ধন, হত্যাকারীদের আইনের আওতায় আনার দাবি

  • Update Time : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ৭ Time View

ফরিদপুরে কলেজছাত্র কৌশিক সাহার হত্যার খুনিদের শাস্তির দাবিতে বাস মালিক ও শ্রমিকদের মানববন্ধন, হত্যাকারীদের আইনের আওতায় আনার দাবি

বিশেষ প্রতিনিধি :

ফরিদপুরে বাস মালিক নেতা কমলেশ সাহার সন্তান কলেজছাত্র কৌশিক সাহা জিতু হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুর ১২টার দিকে ফরিদপুর নতুন বাসস্ট্যান্ডে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ফরিদপুর জেলা বাস মালিক ও শ্রমিক সংগঠনের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

এসময় বক্তারা বলেন, কৌশিক সাহা জিতু হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্‌ঘাটন করে জড়িতদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনতে হবে। তারা বলেন, কৌশিক সাহা জিতুর নৃশংস হত্যাকাণ্ডে পুরো ফরিদপুরজুড়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। অবিলম্বে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং আইনানুযায়ী সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের জন্য পুলিশ প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা।

এ সময় বক্তব্য রাখেন ‌জেলা বাস মালিক গ্রুপের সদস্য ‌‌ও জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মুরাদ হোসেন ও ‌ শ্রমিক সংগঠন ১০৫৫ এর সভাপতি মোহাম্মদ ইয়াসিন মোল্লা। এ সময় ফরিদপুর বাস মালিক ও বিভিন্ন শ্রমিক সংগঠনের শ্রমিকরা মানববন্ধনে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, গত ১৭ অক্টোবর ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের রসায়ন বিভাগের মেধাবী ছাত্র কৌশিক সাহা জিতু দূর্গা পূজা দেখতে বেরিয়ে নিখোঁজ হন। এরপর নিখোঁজের দুই দিন পর ২০ অক্টোবর ফরিদপুর পৌরসভার ভাটিলক্ষ্মীপুরের মদনখালী স্লুইস গেট সংলগ্ন কুমার নদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার এ পর্যন্ত একজন আসামি আটক হয়নি, যা নিয়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati