1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে এসআরবি-১০ এর অভিযানে ২১০ বোতল মাদক সিরাপ উদ্ধার, আটক ২ ফরিদপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত ফরিদপুরের নর্থচ্যানেলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সংসদ সদস্যের মতবিনিময় ফরিদপুর জেলা স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের ১৯ সদস্যবিশিষ্ট নতুন কমিটি অনুমোদন; সভাপতি সঞ্জয় ও সাধারণ সম্পাদক অনিক ফরিদপুর বাসস্ট্যান্ডে পার্কিং করা একটি বাসে আগুন, বাসের ভিতর ঘুমন্ত অবস্থায় থাকা চালক কালাচান শেখের শ্বাসকষ্টে মৃত্যু মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ে বিদায়ী শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা, নবগঠিত কমিটির দায়িত্ব গ্রহণ ও ২৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সম্মাননা ফরিদপুরে সেনাবাহিনী ও পুলিশের চাকরিচ্যুত ডাকাত দলের তিন সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ ভাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু, আহত ৩ ফরিদপুরে দুই চোখ উপড়ে এক যুবককে বিলের পাশে ফেলে রাখে দুর্বৃত্তরা ফরিদপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত
শিরোনাম :

ফরিদপুরে এসআরবি-১০ এর অভিযানে ২১০ বোতল মাদক সিরাপ উদ্ধার, আটক ২

  • Update Time : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ১ Time View

ফরিদপুরে এসআরবি-১০ এর অভিযানে ২১০ বোতল মাদক সিরাপ উদ্ধার, আটক ২

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০ এর পৃথক মাদকবিরোধী অভিযানে প্রায় সাড়ে ৬ লাখ টাকা মূল্যের ২১০ বোতল উইনসেরেক্স ও স্কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে। এ সময় দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) ফরিদপুরের ভাঙ্গা ও কোতোয়ালি থানা এলাকায় এসব অভিযান পরিচালনা করে এসআরবি-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের আভিযানিক দল।
এসআরবি সূত্রে জানা যায়, ভাঙ্গা টোল প্লাজার পশ্চিম পাশে ঢাকা-বরিশাল মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় ২ লাখ ৬৪ হাজার টাকা মূল্যের ৮৮ বোতল উইনসেরেক্স সিরাপসহ বাসচালক আবু বক্কার সিদ্দিক (৩৬)কে আটক করা হয়।
অন্যদিকে, ফরিদপুর রেলস্টেশনসংলগ্ন হাবেলী গোপালপুর এলাকায় অভিযান চালিয়ে ২ লাখ ১৬ হাজার টাকা মূল্যের ৭২ বোতল উইনসেরেক্স সিরাপসহ ইসমাইল হোসেন বাদল (৫৫) নামের আরেক ব্যক্তিকে আটক করা হয়।
এ ছাড়া কোতোয়ালি থানার পশ্চিম গঙ্গাবর্দী এলাকায় মুরলদহ স্কুল থেকে গঙ্গাবর্দী বেলি রোডে যাওয়ার পাকা সড়কের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় আরও ৫০ বোতল উইনসেরেক্স ও স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৫০ হাজার টাকা।
এসআরবি জানায়, আটক দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে মাদক সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। উদ্ধার করা মাদকসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-১০ জানিয়েছে, মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
আশিষ পোদ্দার বিমান।
ফরিদপুর প্রতিনিধি।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati