1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
পতিত ফ্যাসিবাদ আওয়ামী লীগ দলের পলাতক নেতার কথায় দেশে অরাজকতা চালাচ্ছে: শামা ওবায়েদ ফরিদপুরে রাজুর জানাজায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ; একটি চিহ্নিত চক্র খুন-খারাবি ও সহিংসতার মাধ্যমে দেশে ক্রমাগত অস্থিরতা এবং অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে চরভদ্রাসনে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বারোপ; আলোচনায় সারসংকট ও বাজারের অব্যবস্থাপনা ফরিদপুরে পাঁচ প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার দিলেন এমপি নায়াব ইউসুফ ফরিদপুরের ভাঙ্গায় সহিংতায় রাজু মোল্লা নামে কৃষক দল নেতা নিহত। ফরিদপুরে ঢাকঢোল বাজিয়ে আদালতের রায়ে জমির দখল বুঝে পেলেন আক্কাস বিশ্বাস ফ্যাসিস্ট আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ফরিদপুরের ভাংগায় মোটরসাইকেলের শো ডাউন এম পি বাবুলের চরভদ্রাসনে আর্ন প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত যুবক-যুবতীদের দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিতে কাজ করবে প্রকল্পটি ভাঙ্গা কে টুঙ্গিপাড়া বানাইতে পারবেন না-শহিদুল ইসলাম বাবুল। ফরিদপুরে কলেজছাত্র কৌশিক সাহার হত্যার খুনিদের শাস্তির দাবিতে বাস মালিক ও শ্রমিকদের মানববন্ধন, হত্যাকারীদের আইনের আওতায় আনার দাবি
শিরোনাম :

ফরিদপুরে রাজুর জানাজায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ; একটি চিহ্নিত চক্র খুন-খারাবি ও সহিংসতার মাধ্যমে দেশে ক্রমাগত অস্থিরতা এবং অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে

  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ১ Time View

ফরিদপুরে রাজুর জানাজায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ; একটি চিহ্নিত চক্র খুন-খারাবি ও সহিংসতার মাধ্যমে দেশে ক্রমাগত অস্থিরতা এবং অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে

বিশেষ প্রতিনিধি :

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দুর্বৃত্তদের পৈশাচিক নির্যাতনে রাজু মোল্লাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। একটি চিহ্নিত চক্র খুন-খারাবি ও সহিংসতার মাধ্যমে দেশে ক্রমাগত অস্থিরতা এবং অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে তিনি অভিযোগ করেন। তিনি এ সময় আরো বলেন বিদেশে বসে নিষিদ্ধ সংগঠনের পলাতক নেতারা তাদের টোকাইদেরকে এসব ঘটনা ঘটাচ্ছে।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে ফরিদপুরের ভাঙ্গায় নিহত রাজু মোল্লার জানাজা পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি এই ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক ও কাপুরুষোচিত বলে আখ্যায়িত করে বলেন, দেশকে অস্থিতিশীল করার এই গভীর ষড়যন্ত্র রুখতে কঠোর অবস্থান নেওয়ার কোনো বিকল্প নেই। সরকার ও জনগণকে যেকোনো মূল্যে ঐক্যবদ্ধভাবে এসব অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ করতে হবে। এ সময় তিনি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এসময় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, যারা এসব হামলা চালাতে আসবে তাদের বিষ দাঁত ভেঙে গুঁড়িয়ে দিতে হবে। ‌ কি অপরাধ ছিল রাজুর যে আজকে দুনিয়া থেকে তাকে চলে যেতে হল। নিক্সন চৌধুরী এই খুন করেছেন। তার হুকুমেই এই ঘটনা ঘটেছে। নিষ্পাপ সন্তানদেরকে আপনি এতিম করলেন। নিক্সন চৌধুরী নির্দেশে এই ঘটনা ঘটেছে। আর তার মদতদাতা তাদের পলায়নকারী নেত্রী।

পরে ভারপ্রাপ্ত মহাসচিব রাজু মোল্লার জানাজায় অংশ নেন। এসময় তার সঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল সহ বিএনপি ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা অংশ নেন।

এদিকে ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক রাজু মোল্লাকে পিটিয়ে হত্যার ঘটনায় এখন পর্যন্ত ২৫ জনকে আটক করেছে পুলিশ। তবে এ ঘটনার ২০ ঘণ্টা পেরিয়ে গেলেও থানায় কোনো মামলা হয়নি।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati