1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
রাজু হত্যা নিয়ে উত্তপ্ত ফরিদপুর- আওয়ামী লীগকে আর পুনরায় ফিরতে দেয়া হবে না- চৌধুরী নায়াব ইউসুফ এমপি পতিত ফ্যাসিবাদ আওয়ামী লীগ দলের পলাতক নেতার কথায় দেশে অরাজকতা চালাচ্ছে: শামা ওবায়েদ ফরিদপুরে রাজুর জানাজায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ; একটি চিহ্নিত চক্র খুন-খারাবি ও সহিংসতার মাধ্যমে দেশে ক্রমাগত অস্থিরতা এবং অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে চরভদ্রাসনে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বারোপ; আলোচনায় সারসংকট ও বাজারের অব্যবস্থাপনা ফরিদপুরে পাঁচ প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার দিলেন এমপি নায়াব ইউসুফ ফরিদপুরের ভাঙ্গায় সহিংতায় রাজু মোল্লা নামে কৃষক দল নেতা নিহত। ফরিদপুরে ঢাকঢোল বাজিয়ে আদালতের রায়ে জমির দখল বুঝে পেলেন আক্কাস বিশ্বাস ফ্যাসিস্ট আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ফরিদপুরের ভাংগায় মোটরসাইকেলের শো ডাউন এম পি বাবুলের চরভদ্রাসনে আর্ন প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত যুবক-যুবতীদের দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিতে কাজ করবে প্রকল্পটি ভাঙ্গা কে টুঙ্গিপাড়া বানাইতে পারবেন না-শহিদুল ইসলাম বাবুল।
শিরোনাম :

পতিত ফ্যাসিবাদ আওয়ামী লীগ দলের পলাতক নেতার কথায় দেশে অরাজকতা চালাচ্ছে: শামা ওবায়েদ

  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ১ Time View

পতিত ফ্যাসিবাদ আওয়ামী লীগ দলের পলাতক নেতার কথায় দেশে অরাজকতা চালাচ্ছে: শামা ওবায়েদ

বিশেষ প্রতিনিধি:

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, পতিত ফ্যাসিবাদ আওয়ামী লীগ দলের পলাতক নেতার কথায় দেশে অরাজকতা চালাচ্ছে। এইসব সন্ত্রাসীরা পোশাক খাতে চলমান শ্রমিক অসন্তোষের সুযোগ নিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। বিষয়টি দেশের জনগণ দেখছে এবং আন্তর্জাতিক ভাবেও সকলে দেখছে। ‌জাতিসংঘ ইতিমধ্যেই এই অরাজকতা এবং আগুন সন্ত্রাস নিয়ে প্রতিবাদ জানিয়েছে এবং তারা এই বিষয়টি জানতে চেয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে ফরিদপুর সার্কিট হাউসে আইন-শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, তৈরি পোশাক খাতকে অস্থির করার জন্য পতিত ফ্যাসিবাদ উঠেপড়ে লেগেছে। দেশে যখন গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে, তখন তারা সেই পরিবেশ বিনষ্ট করার ষড়যন্ত্র করছে। দেশের অর্থনীতি ধ্বংস করতে ফ্যাসিবাদ আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে।

তিনি বলেন, আগে যেভাবে ১৭ বছর দেশকে জিম্মি করে রাখা হয়েছিল, পুনরায় সেই অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না। দেশে এখন একটি গণতান্ত্রিক সরকার রয়েছে।

তিনি আরও বলেন, দেশের মানুষের প্রতি ফ্যাসিস্টদের কোনো দায়বদ্ধতা ও ভালোবাসা নেই। কারণ, তারা গত ১৭ বছরে সব গণতান্ত্রিক, আর্থিক ও সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে।

এ সময় সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম, ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ মাজারুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক মোঃ আফজাল হোসেন খান পলাশ, পুলিশ সুপার শাহারিয়ার মোহাম্মদ মিয়াজী, সিভিল সার্জন ডাঃ মাহমুদুল হাসান, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা সহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও বিএনপির সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati